চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহা‌ড়ি পথে আনন্দ চলে চান্দের গা‌ড়িতে

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
7:40 অপরাহ্ন 30, নভেম্বর 2024
in লাইফস্টাইল
A A
Red jeep on a dirt road in a hilly, green landscape with trees. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহা‌ড়ি আঁকাবাঁকা রাস্তায় বেড়া‌নোর জন্য পর্যটক‌দের অন‌্যতম পছন্দ ‘চান্দের গা‌ড়ি।’ বান্দরবান, সা‌জেক, খাগড়াছ‌ড়ি, রাঙামা‌টি, কক্সবাজার, সি‌লেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ-এর পাহা‌ড়ি প‌থে ছু‌টে চ‌লে নানা রঙের ‘চান্দের গা‌ড়ি।’

খোলা ছা‌দের বাহা‌রি র‌ঙের জীপকেই স্থানীয়রা ‘চান্দের গা‌ড়ি’ বা ‘চাঁ‌দের গা‌ড়ি’ ব‌লে থা‌কেন। ৮-১০ জনের বসার ব‌্যবস্থা থা‌কে এসব গা‌ড়ি‌তে।

শ্রীমঙ্গল জীপ শ্রমিক স‌মি‌তির চেয়ারম‌্যান ময়না মিয়া জানান, ‘ফোর হুই‌লের জীপগু‌লো পর্যটক‌দের ভ্রম‌নের আনন্দ বা‌ড়ি‌য়ে দেয় অ‌নেকটা। অ‌পেক্ষাকৃত খরচ কম হওয়ায় এই আনন্দ ব‌ঞ্চিত হ‌তে চান না কেউই। শী‌তের এই একটা সিজনে প্রধানত এই ব‌্যবসাটা ভা‌লো চ‌লে।’

ঢাকা থে‌কে দুইরা‌তের জন‌্য শ্রীমঙ্গ‌ল বেড়া‌তে আসেন ত‌রিকুল আলম। ‌তি‌নি বেড়া‌নোর জন‌্য দু’‌টি চান্দের গা‌ড়ি বুক ক‌রে ফে‌লেন দু‌’দি‌নের জন‌্য। তি‌নি ব‌লেন, ‘পু‌রো ট‌্যুরটা ছিল তা‌দের প‌রিবা‌রের জন‌্য খুবই আনন্দদায়ক ও স্মৃ‌তিময়।’

‘চা‌য়ের রাজধানী’ না‌মে খ‌্যাত শ্রীমঙ্গ‌লে চা‌ন্দের গা‌ড়ির সংখ‌্যা প্রায় ৬০‌টি। পাঁচ তারকা রি‌সোর্ট থে‌কে শুরু ক‌রে সাধারণ সকল হো‌টেল-রি‌সোর্ট থে‌কেই পর্যটকরা চা‌ন্দের গা‌ড়ি বু‌কিং ক‌রেন।

প্রায় দুইবছর যাবত শ্রীমঙ্গ‌লে এই গা‌ড়িগু‌লো লাল র‌ঙের হ‌য়ে গে‌ছে! চা‌ন্দের গা‌ড়ির চালক সোহাগ জানান, ‘গা‌ড়ির মা‌লিকরা পর্যটক‌দের আকর্ষণ বাড়া‌তে লাল র‌ঙ ক‌রে‌ছেন। এ‌তে পর্যটকরাও বেশ খু‌শি হন।’

গা‌ড়ির চালকেরা অ‌নেকাং‌শে ট‌্যুর গাই‌ডের কাজও ক‌রে থা‌কেন। তা‌দের প‌রি‌চিত এলাকা হওয়ায় পর্যটক‌দের স‌ঠিক গাইড কর‌তে পা‌রেন চালকরা।

আ‌রেক চালক লালন জানান, ‘শীতের একটাই সিজন আমাদের। যাত্রী‌দের সা‌থে ভাড়া ঠিকঠাক ক‌রেই ভ্রমন শুরু ক‌রেন তারা। বে‌শির ভাগ যাত্রীই ভ্রমনে খু‌শি হ‌ন, কেউ কেউ ভা‌লো বখ‌শিসও দেন।’

কমলগঞ্জ পর্যটন উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ শাহীন আহ‌মেদ জানান, ‘চা‌ন্দের গা‌ড়ি‌তে বে‌ড়িয়ে পর্যটকরা য‌থেষ্ট আনন্দ উপ‌ভোগ ক‌রেন, ব‌্যতিক্রম ছাড়া, চালকরা খুব আন্ত‌রিক।’

শ্রীমঙ্গলের গা‌ড়িগু‌লো লাউয়াছড়া রেইন ফ‌রেস্ট, মাধবপুর লেক, নূরজাহান চা বাগান, দা‌র্জিলিং টিলা, লাল‌টিলা, হামহাম জলপ্রপাত, ম‌নিপু‌রী পাড়া, নীলকন্ঠ, বাইক্কা বিল, মাধবকুন্ড ঝর্ণা পর্যন্ত এই চা‌ন্দের গা‌ড়ির যাতায়াত ক‌রে।

চা‌ন্দের গা‌ড়ি গু‌লোর লাই‌সেন্স ও ফিট‌নেস নি‌য়ে প্রশ্ন থাক‌লেও আন্ত‌রিকতা নি‌য়ে প্রশ্ন নাই। তবু রঙিন জীব‌নে আনন্দ চ‌লে চা‌ন্দের গা‌ড়ি‌তে।

Tags: চান্দের গাড়িশ্রীমঙ্গল
Previous Post

ডিআরইউ’র নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল

Next Post

পদোন্নতির দাবিতে কৃষি ব্যাংক কর্মকর্তাদের কর্মসূচি

Next Post
কৃষি ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতির দাবিতে কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

পদোন্নতির দাবিতে কৃষি ব্যাংক কর্মকর্তাদের কর্মসূচি

চিত্রনায়ক সিয়ামসহ অন্যান্যরা ওয়ালটন ক্যাবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ালটন ক্যাবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়ক সিয়াম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT