চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্তদের সহায়তায় অনন্ত’র ৩০ লাখ টাকা অনুদান ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 20, জুন 2022
in বিনোদন
A A

সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষদের জন্য ৩০ লাখ টাকার অনুদান দিলেন অভিনেতা, প্রযোজক অনন্ত জলিল। এসময় এ.জে.আই ও এ.বি গ্রুপের অফিস কর্মকর্তাদের সাথে জুম মিটিংয়ে পানিবন্দি মানুষদের উদ্ধারের জন্য রেস্কিউ টিম গঠনেরও দিক নির্দেশনা দেন অনন্ত।

সোমবার বিকেলে একটি ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেন অনন্ত। সেখানে দেখা যায়, তিনি তার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে জুম মিটিংয়ে অংশ নিয়েছেন। সেই মিটিংয়ে বন্যার্তদের সহযোগিতা নিয়ে তাদের সাথে কথা বলেন অনন্ত। সেখান থেকেই অনন্ত ঘোষণা দেন ৩০ লাখ টাকা অনুদানের।

তিনি বলেন, ‘আমরা তো আগেই ১০ লাখ টাকার খাবারসহ নানা সহযোগিতা দিয়েছি। আরও ২০ লাখ টাকা বরাদ্দ করা হোক। পরে এটা আরও বাড়ানো হবে যদি প্রয়োজন হয়।’

এসময় তিনি এ.জে.আই ও এ.বি গ্রুপের কর্মকর্তাদের বলেন, বানভাসি মানুষদের জন্য সহায়তার এসব খবর যেন ফলাও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এর ফলে অন্যরা দেখে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসবে।

এরআগে গেল ১৮ জুন রাতে একটি ভিডিও পোস্ট করে বন্যার্তদের সহায়তা করার ঘোষণা দিয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন অনন্ত। সেখানে তিনি বলেন, প্রতি বছরের মতো ৮টা, ১০টা বা ১২টা গরু কোরবানি না দিয়ে এ বছর ১টি বা ২টি গরু কোরবানি দেবো। আর কোরবানির টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবো। শুধু কোরবানির টাকাই নয়; বিজনেসের টাকা এবং আমি যে সিনেমা মুক্তি দিতে যাচ্ছি ‘দিন দ্য ডে’ সেখান থেকে প্রাপ্ত টাকা দিয়ে সিলেটে বন্যার্তরা যে কষ্টে আছেন তাদের পাশে দাঁড়াবো।

এসময় সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান অনন্ত জলিল। বলেন, আমরা কেউই টাকা নিয়ে কবরে যাবো না। আমরা সবাই যে টাকা উপার্জন করবো, তা মানুষের কাজে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। যে যতটুকু পারেন, অবশ্যই মানুষের পাশে দাঁড়ান। সবাই মিলে একটু একটু সহায়তা করলেও তাদের অনেকের উপকার হবে।

Tags: অনন্ত জলিলঅনুদানঅভিনয়বর্ষাভিডিওলিড বিনোদনসিনেমাসিলেটসুনামগঞ্জ
Previous Post

‘অভিনেত্রী’ পরিচয় নিয়ে ঘরে ফিরলেন শাহরুখ-শ্রীদেবী কন্যারা

Next Post

দাবির মুখে রেফারিদের সম্মানী বাড়াচ্ছে বাফুফে

Next Post
বাফুফে ভবনের সামনে ফুলের সাজসজ্জা ও গেট. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবির মুখে রেফারিদের সম্মানী বাড়াচ্ছে বাফুফে

শাহবাজ এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরানের পছন্দের রমিজকে সরিয়েই ছাড়ছেন শাহবাজ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT