চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন্দ্রে গিয়ে ভোট দিতে ‘বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ’র আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 06, জানুয়ারি 2024
in বাংলাদেশ
A A
বিভিন্ন পোষাক পরা ভোটাররা ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দেশবাসীর কাছে খোলা চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার পরিপ্রেক্ষিতে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এই আহ্বান জানিয়েছেন তারা।

খোলা চিঠিতে বলা হয়, ‘‘মাত্র কিছুদিন আগেই বাংলাদেশ নামক ভূ-খণ্ডটি তার বিজয়ের ৫৩তম দিবস উৎযাপন করেছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। দেশীয় ও আন্তর্জাতিক নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্রের মুখেও দেশটি সামগ্রিকভাবে অর্থনীতিতে প্রভূত উন্নতি সাধন করেছে।

বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার বিগত তিন মেয়াদে দেশবাসীর অকুন্ঠ সমর্থন নিয়ে দেশটিকে সুন্দরভাবে পরিচালিত করেছে। যা দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন ইনডেক্স রিপোর্টে বহুল প্রশংসিত হয়েছে। এছাড়াও বিগত বছরগুলোতে পরিকল্পনা মাফিক বিভিন্ন মেগা প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে। আর এর সুবিধা দেশবাসী ইতোমধ্যে পাওয়া শুরু করেছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার মুখেও শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, ব্যবসা বাণিজ্য ও পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। এছাড়াও করোনা মহামারীকে বর্তমান সরকার অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করেছে, যা বিশ্বের প্রতিটি দেশে প্রশংসিত হয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৭ জানুয়ারি জনগণ একটি উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে মহান জাতীয় সংসদে তাদের প্রতিনিধি প্রেরণ করবেন, যা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম একটি অংশ। একটি স্বাধীন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবেই এই বিশাল কর্মযজ্ঞটি সম্পাদন করার সাংবিধানিক দায়িত্ব পালন করছেন। প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জনগণ প্রতিনিয়ত কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন ব্যবস্থা অবলোকন করছেন, যা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিচায়ক।

বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান অনেক সংবেদনশীল। উন্নয়নের ধারা অব্যাহত রাখা তথা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যে স্বপ্ন এদেশের জনগণকে দেখেছে, তা বাস্তবায়ন করতে একটি নির্বাচিত সরকার ও রাজনৈতিক স্থিতিশীলতা পরিবেশ প্রয়োজন। বিগত সময়ে যা বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিক উপলদ্ধি করেছেন।

বর্তমান সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে অপরাপর রাজনৈতিক দলগুলোর ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচী পরিহার করে নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়ে নির্বাচনমুখী হওয়া বাঞ্চনীয় ছিল। তা না করে কিছু রাজনৈতিক দল অগ্নিসংযোগ ও হত্যার পথ বেছে নিয়েছে। তারা নির্বাচন কমিশনকে অসহযোগিতা তথা সর্বোপরি জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত আছে, যা সাধারণ জনগণের কাছে নিন্দনীয়। তাদের এ বিধ্বংসী রাজনীতি সাধারণ জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করেছেন। তাই সংবিধানিক বাধ্যবাধকতা থাকার প্রেক্ষিতে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করার আহ্বান জানিয়েছেন।’’

সতেরো কোটি জনগণের ভাগ্য বিনির্মাণে সচেতন প্রতিটি নাগরিক আসন্ন ৭ই জানুয়ারী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশ বিদেশে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে তার সমুচিত জবাব দিবে বলে তারা প্রত্যাশা করেন।

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনভোটভোটকেন্দ্রশিক্ষক
Previous Post

চাঁদপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

Next Post

ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন কিনা, সেই শুনানি শুনতে সম্মত সুপ্রিম কোর্ট

Next Post
প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি, তিনি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন কিনা, সেই শুনানি শুনতে সম্মত সুপ্রিম কোর্ট

বিশাল ভরদ্বাজের সঙ্গে শাহরুখ খান, সিনেমা সেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশাল ভরদ্বাজের ছবিতে শাহরুখ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT