চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি ইসলামী দল ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছে: এ্যানি

মহিউদ্দিন মুরাদ by মহিউদ্দিন মুরাদ
9:11 অপরাহ্ন 24, অক্টোবর 2025
in - সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতারা এক সভায় বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

oplus_2

বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা যাদেরকে দিয়ে আমাদের আপনাদের ওপর সমাজে দীর্ঘদিন অত্যাচার নির্যাতন করেছে; এখন একটি ইসলামী দল (বিশেষ করে জামায়াতে ইসলামী) তাদেরকে পুনর্বাসন করার জন্য সঙ্গ দিচ্ছে। 

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্যে করে এ্যানি বলেন, মানুষকে বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে মানুষকে বেহেস্তের টিকেট দিচ্ছে। এটা একটি প্রতারণা। অথচ এটি হচ্ছে ঈমান-আকিদার বিষয়। আল্লাহর সন্তুষ্টির বিষয়। এটি ব্যক্তি বা দলের ক্ষমতা নেই। হযরত মোহাম্মদ (সঃ) দিক নির্দেশনা মোতাবেক আমরা আপনারা চলার চেষ্টা করছেন। তাদের অপব্যাখ্যা-অপপ্রচার রোধ করার কল্পে আমাদের প্রয়াস।

লক্ষ্মীপুর শহরে নিজস্ব বাসভবন সম্মেলন কক্ষে শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা ও পৌর মহিলা দল আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এ সব কথা বলেন।

এ্যানি বলেন, জিয়াউর রহমানের রাজনীতি হচ্ছে জাতীয়তাবাদী রাজনীতি। সেখানে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, চাকমা, মার্মা সকল মানুষকে নিয়ে জিয়াউর রহমানের জাতীয়তাবাদ। প্রত্যেক গোত্র জাতিকে সম্মান দিতে হবে। কাউকে খাট করে দেখার সুযোগ নেই। তাই তারেক রহমানের হাতকে তথা বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আগামী নির্বাচনে বিএনপিকে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে বেশি বেশি কাজ করতে হবে।

তিনি বলেন, গত ১৭ বছর নির্যাতিত হয়েছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়া ৯ বছর নির্যাতিত হয়েছে। ১৭ বছর সংগ্রাম করেছে, তাই আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান।

জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারের সভাপতিত্বে, সাধারণ সাধারণ সম্পাদক সালমা আক্তার রুমি ও পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক সুমি আক্তার সুমি ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদল সভাপতি আব্দুল হালিম হুমায়ুন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রাজেদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি হুমায়ুন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ বিভিন্ন মহিলা ও পুরুষ নেতৃবৃন্দ।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান ৩১ দফার বিষয়ে যেমন ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ফার্মার্স কার্ডের বিভিন্ন সুবিধার কথাগুলো ভোটারদের কাছে তুলে দরার জন্য এ সভার আয়োজন।

এ সময় বিএনপি নেতা এ্যানি আরও বলেন, এ সব কার্ডের মাধ্যমে তার রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ করতে পারবে। এ কথাগুলো ভোটারদেকে বুঝিয়ে দেয়ার জন্য নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পরামর্শ দেন।

Tags: জামায়াতে ইসলামীশহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
Previous Post

‘আজ কি রাত’ গানের সুরকার গ্রেপ্তার

Next Post

এনসিপির সভায় আর্থিক লেনদেন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

Next Post
দুই গ্রুপের সংঘর্ষের সময় চ্যানেল আই অনলাইন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপির সভায় আর্থিক লেনদেন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

বাংলাদেশ ভলিবল দলের খেলোয়াড়রা ম্যাচের মধ্যে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষেও নেপাল ম্যাচের নাটক, শেষ সেটে জিতল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT