চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়োজাহাজের টিকিটের ‘অস্বাভাবিক’ মূল্য বিষয়ে তদন্ত শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 পূর্বাহ্ন 20, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
উড়োজাহাজ আকাশে উড্ডয়ন করছে, শহরের পটভূমিতে সূর্যাস্তের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়োজাহাজের টিকিটের ‘অস্বাভাবিক’ মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত শুরু করেছে ৭ সদস্যের কমিটি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ১৬টি এয়ারলাইনস মনোনীত জেনারেল সেলস এজেন্টের (জিএসএ) সঙ্গে বৈঠক করে কমিটি।

বৈঠক শেষে তদন্ত কমিটির সভাপতি স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে যারা যান, তাদের টিকিটের মূল্য অনেক বেশি পড়ে যায়। এ বিষয়ে আইনকানুন আছে, বিধি আছে। কিছু প্রতিপালন হচ্ছে, কিছু হচ্ছে না। কিছু কিছু মানুষের দুর্বৃত্তপনা আছে। আমরা এ জিনিস অনুসন্ধানের জন্য বসছি।

তিনি আরও বলেন, বিভিন্ন এয়ারলাইনসের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বসেছি তাদের অভিজ্ঞতা জানার জন্য। আমাদের অনুসন্ধান যাতে ফলপ্রসূ হয়।

তিনি বলেন, আমাদের মতো করে আমরা তদন্ত করব। সবার কথা শুনতে চাই। বোঝার চেষ্টা করছি, কীভাবে সমস্যা উত্তরণ করে অন্য দেশের সমান খরচে নামাতে পারি।

স্বরাষ্ট্রসচিব আরও বলেন, তদন্ত কমিটির কাজ ভাড়া নির্ধারণ নয়, শুধু তদন্ত করা।

বিগত ছয় মাসে উড়োজাহাজের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে ৬ ফেব্রুয়ারি ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তদন্ত কমিটির সভাপতি করা হয়। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে কথা রয়েছে। কমিটি সংশ্লিষ্ট সংস্থা বা ব্যক্তিকে শাস্তির জন্য সুপারিশ করবে। কমিটির আজ প্রথম বৈঠক ছিল।

উড়োজাহাজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মজুতদারি বন্ধের দাবিতে গত ২৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করেছিল অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব)। সংগঠনটির দাবি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতে চলমান অন্যতম বড় সমস্যা উড়োজাহাজের টিকিটের অতিরিক্ত মূল্যবৃদ্ধি। মূল্যবৃদ্ধির নেপথ্যে অন্যতম প্রধান কারণ নাম ছাড়া একসঙ্গে অনেক টিকিট বুকিং দিয়ে রাখা।

Tags: অনিয়মউড়োজাহাজতদন্ত শুরুভাড়া
Previous Post

মাতৃভাষা দিবসের জন্য প্রস্তুত হচ্ছে শহীদ মিনার

Next Post

রাজধানীর কিছু এলাকায় ১৩ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস

Next Post
বৈদ্যুতিক গ্যাস চুলার উপর সূঁচ দিয়ে পরীক্ষা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর কিছু এলাকায় ১৩ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস

বৃষ্টির জন্য জলবিন্দু ঝরছে গাছের পাতা ও জানালার কাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন বিভাগে কয়েকদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT