চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগ

শিল্পকলার আয়োজনে কক্সবাজারে চলছে ২ দিনব্যাপী ‘২১ জাতিগোষ্ঠী বিচ ফেস্টিভ্যাল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্যশিল্পীরা পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল এর ব্যবস্থাপনায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কক্সবাজারে শুরু হলো ২ দিনব্যাপী ‘২১ জাতিগোষ্ঠী বিচ ফেস্টিভ্যাল’। বিকাল ৫টা থেকে কক্সবাজার সমুদ্র সৈকত লাবনী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে ‘২১ জাতিগোষ্ঠী বিচ ফেস্টিভ্যাল’ চলছে।

উৎসবের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্‌উদ্দিন। অনুষ্ঠানের সমন্বয় করেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস এম শামীম আকতার।

বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকনৃত্য ও সংগীত পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, “বাংলাদেশ শিল্পকলা একাডেমি জনগণের মাঝে জনবান্ধব সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে চাই। কক্সবাজার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে বাংলাদেশের বিভিন্ন মানুষ আসেন পর্যটনের জন্য। তার সাথে আমাদের পাহাড় সংলগ্ন স্থান। কাজেই এই জায়গায় আমরা যদি এমন কোনো অনুষ্ঠান উপস্থাপন করতে পারি যাতে বাংলাদেশের মানুষ এতদিন যে কঠিন সময় পার করছে, সেই সময় নতুন স্বপ্নের বীজ বপন করতে পারি তাদের মাথায় তাহলে আমাদের কার্যক্রম সার্থক হবে।”

আলোচনা পর্ব শেষে বান্দরবান জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের পরবেশনা শুরু হয়। প্রথমেই বিভিন্ন ভাষায় ‘একুশের গান’ পরিবেশন করেন শিল্পীরা। সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি। এরপর ‘মারমা পাখা নৃত্য’, ‘বম জীবন ধারা নৃত্য’ এবং ‘সংগীত’ পরিবেশিত হয়। পরিবেশনার এ পর্যায়ে পরিবেশিত হয় ‘খুমি মাছ ধরা নৃত্য’, ‘ময়ূর নৃত্য’ এবং ‘সংগীত’। এরপর ‘চাকমা গান’, ‘তঞ্চঙ্গা নৃত্য’ এবং ‘ম্রো জুম নৃত্য’ পরিবেশন করেন শিল্পীরা। আবারও পরিবেশিত হয় ‘ত্রিপুরা গান’ এবং ‘চাকমা প্রদীপ নৃত্য’। এরপর পরিবেশিত হয় ‘লুসাই বাঁশ নৃত্য’, ‘সংগীত ও সম্প্রীতি নৃত্য।

এরপর ‘দেশাত্ববোধক গান’ (মাহালী সাওতালী পাহাড়িয়া) পরিবেশনের মধ্য দিয়ে সমতলের শিল্পীদের পরিবেশনা শুরু হয়। তারপর ‘দাসাই নৃত্য’ (সাওতালী), ‘পাহাড়িয়া নৃত্য’ এবং ‘কমেডি’ পরিবেশিত হয়। পরিবেশনার এ পর্যায়ে ‘ওরাও নৃত্য’ এবং ‘মাহালী নৃত্য’ পরিবেশন করে শিল্পীবৃন্দ। সবশেষে ‘মণিপুরী মৃদঙ্গ নৃত্য’ ও ‘মণিপুরী রাস নৃত্য’ পরিবেশিত হয়।

দুই দিনব্যাপী ‘২১ জাতিগোষ্ঠী বিচ ফেস্টিভ্যাল’-এ অংশগ্রহণ করছে চাকমা, মারমা, ম্রো, ত্রিপুরা, লুসাই, খুমি, বম, খেয়াং, চাক, পাংখোয়া, তঞ্চঙ্গ্যা, মনিপুরী, বাংগালী, সাঁওতাল, মাহালী, ওরাওঁ, মালপাহাড়িয়া, গারো, হাজং, কোচ, রাখাইন প্রভৃতি সম্প্রদায়ের বিশিষ্ট শিল্পীবৃন্দ। এছাড়াও কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি, উপজেলা শিল্পকলা একাডেমি এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের বাঙালি শিল্পীবৃন্দ উৎসবে অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক মাতৃভাষার মূল প্রতিপাদ্যকে ধারণ করে বাংলা ভাষাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর মাতৃভাষাকেও শ্রদ্ধা জানাতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ভাষাভাষীর ২১ টি জাতিগোষ্ঠীর মাতৃভাষায় পরিবেশিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরা হবে।

Tags: উৎসবলিড বিনোদনশিল্পকলা
Previous Post

রণবীরের কাণ্ডে রাখিকে সাইবার সেলের তলব!

Next Post

পৃথিবীর দিকে এগিয়ে আসছে গ্রহাণু, ঝুঁকিতে বাংলাদেশ!

Next Post
পৃথিবীর কাছাকাছি আসছে বিশাল গ্রহাণু, মহাকাশে ঝুঁকি তৈরি. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীর দিকে এগিয়ে আসছে গ্রহাণু, ঝুঁকিতে বাংলাদেশ!

স্মার্ট পেশাদার ব্যক্তি হাসিমুখে, চশমা পরা, পরিস্কার পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের কল্যাণে নেতারা কতটা করেছেন জাতি তা দেখেছে: শফিকুল আলম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT