চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গায়ে পেট্রোল ঢেলে স্বতন্ত্র প্রার্থীর আত্মহত্যার হুমকি

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
9:55 পূর্বাহ্ন 19, ডিসেম্বর 2023
in - সেমি লিড, জনপদ, জয়পুরহাট, রাজনীতি
A A
জনতা ও পুলিশ সদস্যরা একত্রিত হয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার না পেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন জয়পুরহাট-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর।

গতকাল (১৮ ডিসেম্বর) সোমবার প্রতীক বরাদ্দ হওয়ার পর বিকেল ৫ টার দিকে জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই বাজারে পোস্টার টাঙানোর ঘটনাকে কেন্দ্র করে রাত ১১ টার দিকে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচির পালন করেন স্বতন্ত্র প্রার্থী অবসর। এসময় বিচার না পেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকিও দেন ওই স্বতন্ত্র প্রার্থী।

এর আগে পোস্টার টাঙানোর ঘটনাকে কেন্দ্র করে নৌকা মার্কার প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কর্মী সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসরের কাঁচি মার্কার কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়। এতে কাঁচি মার্কার ৮ জন কর্মী সমর্থক আহত হন।

খবর পেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী সেখানে ছুটে এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। তার আশ্বাসে অবস্থানরত কর্মী সমর্থকরা কর্মসূচি সমাপ্ত করেন।

স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন, যদি সুবিচার না পাই তবে আরও বৃহত্তর কর্মসূচি দিয়ে মাঠে থাকবো। এমনকি আমার কর্মীদের ও সাধারণ মানুষদের নিরাপত্তা দিতে না পারলে, ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহুতি দেবো।

এই ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, আমরা মৌখিক অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tags: আত্মহত্যানির্বাচনস্বতন্ত্র প্রার্থী
Previous Post

রাজধানীতে দিনে রাতে জমে উঠছে নির্বাচনী প্রচারণা

Next Post

কার্যকর হয়েছে স্বর্ণের বাড়তি দাম

Next Post
সোনার বার সাজানো, স্বর্ণের দাম বাড়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্যকর হয়েছে স্বর্ণের বাড়তি দাম

দাউদ ইব্রাহিমের ছবি, বাংলাদেশি অপরাধী, মাদক ব্যবসায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

দাউদ ইব্রাহিমের 'মৃত্যুর খবরে' তোলপাড়, তারপর যা জানা গেলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT