চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ বছর আগে হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রজাতির মশার সন্ধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিলুপ্ত প্রজাতির মশার ছবি, ১০০ বছর আগে হারিয়ে যাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দার্জিলিংয়সহ শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া, নকশালবাড়ি এবং খড়িবাড়িতে হদিস মিলেছে ১০০ বছর আগে বিলুপ্ত হওয়া স্নোয়ি মসকিটোর বা ডাউনসিওমিয়া অ্যালবোল্যাটেরালিসের সন্ধান।

প্রাণিবিদ্যার স্নাতকোত্তরের একদল শিক্ষার্থী মশার নমুনা সংগ্রহ করে দাবি করছে তারা উত্তরবঙ্গে একশোরও বেশি বছর আগে শেষ দেখা যাওয়া মশার একটি প্রজাতির নতুন করে সন্ধান পেয়েছেন।

ইন্ডিয়ান জার্নাল অব এন্টামোলজি’র অনলাইন সংস্করণে গবেষণাটি প্রকাশ পায়। ১৯০৮ সালে অসমের পাহাড়ে প্রথম স্নোয়ি মসকিটোকে আবিষ্কার করেন উইলিয়াম থেবোল্ড। পরে ব্রিটিশ পতঙ্গবিদ পি জে ব্যারাউড ১৯২০ এর দশকে সুকনা ও কার্শিয়াঙে এই মশার অস্তিত্ব পান। তবে ১৯২০ এর দশক এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এই অঞ্চলের গবেষণায় মশার এই প্রজাতি আর মেলেনি বলে দাবি।

এই গবেষক দলের এক সদস্য রত্নদীপ বলেন, অন্য রকম ঠেকছিল এই লার্ভা। খুঁটিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে, এই প্রজাতিটি স্নোয়ি মশার। গায়ে বরফের মতো দেখতে এক ধরনের আঁশ থাকে বলে তাইল্যান্ডে এই মশাটি এমন নামে পরিচিত।

তিনি জানান, তাইল্যান্ডের গবেষণাতেই বেরিয়েছিল, মশাটি ডেঙ্গু এবং গোদের জীবাণুবাহক। অনেক মিল থাকায় এই মশাকেও এডিস গোত্রেরই ভাবা হত। কীভাবে হঠাৎ একশো বছর পরে উদয় হল এই মশা? রত্নদীপরা মশাটির জিন নিয়ে নতুন গবেষণা শুরু করেছেন। সেটির বিবর্তন কী ভাবে হয়েছে, গবেষণা শেষে মিলতে পারে উত্তর।

গবেষকেরা জানাচ্ছেন, মশাটি বাঁশের ছিদ্রে জমা জলে জন্মায়। মানুষ, পশুদের দিনের বেলায় কামড়ায় মশাটি। সাধারণত সমুদ্রপৃষ্ঠের ৩০০ থেকে ৩ হাজার মিটার উচ্চতায় পাওয়া গেলেও, সম্প্রতি এই মশাদের লার্ভা মিলেছে মাত্র ১২০ মিটার উচ্চতাতেই। গবেষকদের গাইড ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান ধীরাজ সাহা।

Tags: ভারতসন্ধান
Previous Post

হালান্ডকে নিয়ে রিয়ালের কাছে বেশি তথ্য আছে: গার্দিওলা

Next Post

যে কারণে অমির অহংকার পলাশ

Next Post
দুই বন্ধু হাসিমুখে ক্যাফে বা রেস্তোরাঁয় বসে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে অমির অহংকার পলাশ

ভারত ও কানাডার পতাকার ভাঙা অংশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডা নির্বাচনে 'বিদেশি হুমকি' হিসেবে বিবেচিত ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT