চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে মডেল মসজিদের একটি কক্ষে বিস্ফোরণ

আলাউদ্দিন শিবলু by আলাউদ্দিন শিবলু
5:17 অপরাহ্ন 22, মার্চ 2023
in জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালীতে মডেল মসজিদের কক্ষে বিস্ফোরণের পরে ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত আসবাবপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদের দ্বিতীয় তলায় একটি কক্ষে বিস্ফোরণ ঘটেছে। এতে ওই কক্ষের দুইটি দরজা, দুইটি জানালা, ফ্লোর ও উপরের সিলিংয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার ২২ মার্চ রাত সোয়া এগারোটার দিকে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। পরিদর্শন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ও গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সোয়া এগারোটার দিকে বেগমগঞ্জ উপজেলার আলীপুর এলাকায় নির্মিত উপজেলা মডেল মসজিদের দ্বিতীয় তলায় মোয়াজ্জিন ও খাদেম থাকার কক্ষে আকস্মিক এক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে কক্ষটির দুটি দরজা ও দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়। জানালার কাচ ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। তবে বিস্ফোরণের সময় কক্ষটিতে মুয়াজ্জিন ও খাদেমদের কেউ না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, মডেল মসজিদের একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। তবে বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার সময় ওই পক্ষে কেউ ছিল কিনা সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য এরই মধ্যে বিশেষজ্ঞ দলকে খবর পাঠানো হয়েছে।

Tags: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা
Previous Post

২৫ বছরে কেকা ফেরদৌসীর ‘মনোহর ইফতার’

Next Post

বাংলাদেশকে সহজেই হারাল রাশিয়া

Next Post
বাংলাদেশি নারী ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিযোগিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে সহজেই হারাল রাশিয়া

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভায় ইমা’র নব নির্বাচিত কমিটি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এ্যাসোসিয়েশন’র (ইমা) নব নির্বাচিত কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT