চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেহারায় বদল প্রসঙ্গে যা বললেন অ্যামি জ্যাকসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 পূর্বাহ্ন 25, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
অ্যামি জ্যাকসন নতুন লুকের ছবি, আধুনিক ও স্টাইলিশ চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যামি জ্যাকসনের সৌন্দর্য এতদিন হাজারও ভক্তকে মুগ্ধ করেছে। অথচ সম্প্রতি তার ছবি দেখে অবাক ভক্তরা। অনেকেই মনে করছেন সার্জারি করিয়ে নিজের চেহারা বদলেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে অ্যামির চেহারা বদল নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকে আবার তাকে ‘ওপেনহেইমার’ অভিনেতা সিলিয়ান মারফির সঙ্গেও তুলনা করছেন। এই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়াকে অ্যামি বলেন, ‘আমি একজন অভিনেত্রী, আমার কাজ আমি বুঝেই করি। গত একমাস ধরে আমি আমার নতুন একটি প্রোজেক্টের শুটিং করছি ইউকেতে। যেই চরিত্রটিতে অভিনয় করছি, সেটার জন্য আমাকে ওজন কমাতে হয়েছে এবং সেই চরিত্রের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ।’

তিনি আরও বলেন, ‘অনলাইনের সমালোচনার বিষয়টি দুঃখজনক। আমি পুরুষ সহকর্মীদের সঙ্গে কাজ করেছি যারা সিনেমার জন্য নিজেদের লুক পুরোপুরি বদলে ফেলেছেন, তাদের প্রশংসা করা হয়েছে। যখন কোনো নারী কাজটি করেন, তখন তাকে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা হয়। তারা মনে করেন আপনাকে নিয়ে ট্রল করার অধিকার তাদের আছে।’

সিলিয়ান মারফির সঙ্গে তুলনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি আনন্দের আকাশে উঠে গেছি। তিনি নিখুঁত।’

ব্রিটিশ অভিনেত্রী অ্যামি জ্যাকসন কাজ করেছেন বলিউডেও। অক্ষয়ের বিপরীতে ‘সিং ইজ ব্লিং’ এবং রজনীকান্তের বিপরীতে ‘২.০’-তে দেখা গেছে অ্যামিকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tags: অ্যামি জ্যাকসনলিড বিনোদনসিলিয়ান মারফি
Previous Post

খালেদা জিয়াকে ৪৮ ঘন্টার মধ্যে মুক্তি দিতে বিএনপি’র আল্টিমেটাম

Next Post

জয়পুরহাটে মাছ চাষ করে ভাগ্য বদলেছেন এক তরুণ উদ্যোক্তা

Next Post
নদীতে মাছ ধরার জন্য জাল দিয়ে মাছ শিকার করছেন দুজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে মাছ চাষ করে ভাগ্য বদলেছেন এক তরুণ উদ্যোক্তা

সিক খালিস্তান সমর্থকদের প্রতিবাদে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

খালিস্তানি নেতা হত্যায় কানাডা-ভারত দ্বন্দ্বের প্রভাব এখন যুক্তরাজ্যে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT