চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তী চিত্রগ্রাহক সৌমেন্দুর প্রয়াণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
প্রখ্যাত চিত্রগ্রাহক সৌমেন্দুর ছবি, তিনি ক্যামেরার সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন সত্যজিৎ রায়ের বহু কালজয়ী ছবির চিত্রগ্রাহক সৌমেন্দু রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন সৌমেন্দু রায়। অবশেষে বুধবার (২৭ সেপ্টেম্বর) বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সত্যজিৎ ছাড়াও কাজ করেছেন তরুণ মজুমদার, তপন সিংহ, বুদ্ধদেব দাশগুপ্ত, উৎপলেন্দু চক্রবর্তী, রাজা সেনের মতো পরিচালকের সঙ্গে।

১৯৫৪ সালে সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম পরিচয় হয় সৌমেন্দুর। সত্যজিতের প্রথম ছবি ‘পথের পাঁচালী’তে সৌমেন্দু ছিলেন সুব্রত মিত্রের সহকারী। এরপর ১৯৬১ সালে স্বাধীনভাবে সত্যজিতের সঙ্গে কাজ শুরু ‘তিন কন্যা’ দিয়ে।

সুব্রত মিত্রের তখন চোখের সমস্যার কারণে কাজ করা থেকে বিরতি নিয়েছিলেন। যদিও তিনি এর আগে সত্যজিৎ রায়ের ডকুমেন্টারি রবীন্দ্রনাথ ঠাকুরের শুট করেছিলেন। সত্যজিতের সঙ্গে মোট ১৫টি ছবি করেছিলেন সৌমেন্দু বাবু। পেয়েছেন ভারতের রাষ্ট্রপতি পুরস্কার-সহ বহু সম্মান।

রূপকলা কেন্দ্রের সিনেমাটোগ্রাফি বিভাগের প্রধান ছিলেন সৌমেন্দু রায়। সত্যজিৎ সহ বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজের সময়কার খুঁটিনাটি তথ্য সংবলিত ডায়েরি, কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্যের কপি, শুটিং স্টিলের ডিজিটাল কপি তিনি ‘জীবনস্মৃতি’ নামের একটি সংস্থার হাতে তুলে দিয়েছেন। যাতে তা গবেষকদের কাজে লাগে পরবর্তী সময়ে। তার উপর একটি ৭২ মিনিটের তথ্যচিত্রও নির্মাণ করেছিলেন অরিন্দম সাহা সরদার ২০০৭ সালে,  যার নাম ‘সৌমেন্দু রায়’।

জানা গেছে, বিয়ে করেননি সৌমেন্দু বাবু। নিজের দাদার সঙ্গেই থাকতেন। আর মেতে থাকতেন সিনেমা, সিনেমা সংক্রান্ত পড়াশোনা আর ছাত্রছাত্রীদের নিয়ে। তার প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Tags: চিত্রগ্রাহকপথের পাঁচালীপ্রয়াণলিড বিনোদনসত্যজিৎ রায়
Previous Post

সাংবাদিক নাদিম হত্যা মামলার আরেক আসামির জামিন স্থগিত

Next Post

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই একযোগে কাজ করুন: রাষ্ট্রপতি

Next Post
রাষ্ট্রপতি ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকরত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই একযোগে কাজ করুন: রাষ্ট্রপতি

বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্নের ফানুস উড়িয়ে বিশ্বকাপের দেশে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT