চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলবন্যার ম্যাচে হেরে ইউনাইটেড কোচ বললেন ‘ভুল’ করেননি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 20, ডিসেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানেজার ও খেলোয়াড়ের মধ্যে সংবেদনশীল আলাপচারিতা, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ ফুটবল লিগের সেমিফাইনালে টটেনহ্যাম হটস্পার এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে গোলবন্যা হয়েছে। ৭ গোলের ম্যাচে রুবেন আমোরিমের রেড ডেভিলরা হেরেছে এক গোলের ব্যবধানে। টানা দুই ম্যাচে ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ডকে মাঠে না নামালেও সিদ্ধান্তে ভুল ছিল না, মনে করেন ৩৯ বর্ষী আমোরিম।

ঘরের মাঠে ডমিনিক সোলাঙ্কির গোলে এগিয়ে যায় হটস্পাররা। ৪৬ মিনিটে দেজান কুলুসেভস্কি এবং ৫৪ মিনিটে সোলাঙ্কির আরেক গোলে ৩ গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ৬৩ মিনিটে জসুয়া জিরকজির পর ৭০ মিনিটে আমাদ দিয়ালো গোল করে ব্যবধান কমান। ৮৮ মিনিটে কফিনে শেষ পেরেকটি ঠোকেন স্পারদের সন হিউন মিন। যোগ করা সময়ে জনি ইভান্স গোল করলেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

ইএফএল কাপে কোয়ার্টারে হেরে বিদায়ের পর আমোরিম বলেছেন, ‘সম্ভবত আমরা বলের পজিশনে এগিয়ে ছিলাম। সব খেলায় আমরা সেরা দল হিসেবে প্রকাশ করতে পারব না, কিন্তু অধিকাংশ ম্যাচেই হয়তো আমরা সেরা দল। মনে হয় আমরা আট মিনিট ম্যাচ থেকে বিচ্ছিন্ন ছিলাম, যা পুনরুত্থান করা কঠিন হয়ে পড়ে। তবে খেলোয়াড়রা ভালোভাবে ফিরে এসেছিল।’

‘আমাদের হাতে জয়ের জন্য সময় ছিল, কিন্তু চতুর্থ গোল হজম করার পর সেটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। পরিশেষে এটা আমাদের জন্য যথেষ্ট ছিল না এবং আমরা এ আসর থেকে বিদায় নিলাম।’

স্ট্রাইকার র‌্যাশফোর্ডকে মাঠে না নামানোর বিষয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয়েছে দলের জন্য সঠিক সিদ্ধান্তটি নিয়েছি। সুতরাং, এটা কখনই ভুল ছিল না। আমাদের একটি নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে। এটা ভুল নয়, কারণ সবসময় দলের জন্য সেরাটা বের করে আনার চেষ্টা করব।’

Tags: আমোরিমটটেনহ্যামম্যানচেস্টার ইউনাইটেডর‌্যাশফোর্ডলিড স্পোর্টসসোলাঙ্কি
Previous Post

ট্রাম্প-মাস্কের আপত্তিতে মার্কিন সরকারের কার্যক্রম বন্ধের শঙ্কা

Next Post

নিয়ন্ত্রণে উত্তরার রেস্টুরেন্টের আগুন

Next Post
ফায়ারফাইটাররা উত্তরা রেস্টুরেন্টে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ন্ত্রণে উত্তরার রেস্টুরেন্টের আগুন

প্রাইভেট কারের ধাক্কায় বিদ্যুতের খুঁটির সঙ্গে সংঘর্ষ, আহত ও নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT