চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ার ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 04, জুলাই 2025
in বিনোদন
A A
অভিনেত্রী একটি ঘরে বসে ভাবুক মুখে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মা’—মাত্র একটি শব্দ, অথচ এই শব্দেই আটকে থাকে গোটা এক জীবন। সেই মায়ের সম্পর্ক, অনুভব, টানাপড়েন নিয়ে তৈরি হয়েছে জয়া আহসান অভিনীত ও অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার, আর সেই ট্রেলারই শেয়ার করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন নিজে!

শুক্রবার সকালে বিগ বি’র সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে যেন বিশ্বাসই করতে পারেননি পরিচালক ও প্রধান অভিনেত্রী। “টনিদা, আমার অনেক শুভেচ্ছা রইল”—এই বার্তা পেয়েই বাকরুদ্ধ অনিরুদ্ধ। তার কথায়, “এটা শুধু শুভেচ্ছা নয়, এটা আশীর্বাদ। মনে হলো, যেন কাঁধে কেউ হাত রেখে বলছে—চল এগিয়ে যাই।”

অন্যদিকে, সেই মুহূর্তে বিমানবন্দরে বসে জয়া অহসান পড়ছিলেন একের পর এক শুভেচ্ছাবার্তা। অমিতাভ বচ্চনের মতো আইকন তাদের সিনেমার পাশে দাঁড়িয়েছেন, শেয়ার করেছেন ট্রেলার—এটা তার কাছে “পরম পাওয়া”। জয়া বলেন, “আমাদের বড় হয়ে ওঠা যাকে দেখে, সেই মানুষটি আজ আমার কাজের পাশে দাঁড়িয়েছেন। এটা ভাষায় প্রকাশ করা অসম্ভব।”

‘ডিয়ার মা’এর ট্রেলারে দেখা যাচ্ছে, মা-সন্তানের আত্মিক সম্পর্কের জটিল ও আবেগপ্রবণ এক ছবি। মায়ের চরিত্রে এক ভিন্নধর্মী জয়া অহসান, যিনি নিজেও সিনেমাটির জন্য দারুণ উত্তেজিত। জানালেন, ফ্লাইট ধরার আগে মায়ের সঙ্গে একটু দেখা করেই যাবেন। “মাকে না বলে পারব না, অমিতাভজি আমাদের কাজকে আশীর্বাদ করেছেন।”

পরিচালক অনিরুদ্ধ জানান, “ছবির নামে যেহেতু মা রয়েছে, সেখানে মায়ের আশীর্বাদ না থেকে পারে না। গল্পটা বলার ইচ্ছা থেকেই সিনেমা বানানো, ফলাফল যা-ই হোক, মন দিয়ে কাজ করেছি। ছোটবেলা থেকে মা সেটাই শিখিয়েছিলেন।” –এই সময়

Tags: অমিতাভ বচ্চনজয়া আহসানট্রেলারডিয়ার মালিড বিনোদনসিনেমা
Previous Post

প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া

Next Post

চকরিয়ায় বাস উল্টে ২ জনের মৃত্যু

Next Post
চকরিয়ায় বাস উল্টে দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চকরিয়ায় বাস উল্টে ২ জনের মৃত্যু

ফুটবল খেলোয়াড় মাঠে বল নিয়ে দৌড়াচ্ছে, দর্শক ও মাঠের পেছনে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও এক ফিলিস্তিনি ফুটবলারের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT