চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ছবির জন্য চঞ্চলকেও শুভ কামনা জানালেন অমিতাভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 11, জানুয়ারি 2023
in বিনোদন
A A
চঞ্চল চৌধুরী ও তার সিনেমার পোস্টার, বাংলাদেশি অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাস খানেক আগে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের সঙ্গে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র উদ্বোধনী মঞ্চে দেখা মিলেছিল বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীর। এ সময় অমিতাভ বচ্চনের সঙ্গে কুশল বিনিময়ও করেছিলেন চঞ্চল। সেলফি তুলেছিলেন শাহরুখের সঙ্গে। 

তবে সেই পরিচয় যে শুধু সেই মঞ্চেই সীমাবদ্ধ থাকেনি তারই প্রমাণ মিললো বুধবার (১১ জানুয়ারি) সকালে। এদিন অমিতাভ বচ্চনের সোশ্যাল হ্যান্ডেল থেকে চঞ্চলের নতুন একটি সিনেমার জন্য শুভ কামনা জানিয়েছেন বলিউডের এই মেগাস্টার। নির্মিতব্য সেই সিনেমাটির নাম ‘পদাতিক’।

এদিন ছবির পোস্টার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে চঞ্চল ও সৃজিতের নাম উল্লেখ করে তাদের শুভ কামনা জানান অমিতাভ বচ্চন। যা দেখেই উচ্ছ্বসিত ও আপ্লুত বাংলাদেশি নেটিজেনদের একটা বড় অংশ।

ভারতের কিংবদন্তী নির্মাতা মৃণাল সেনের জীবন নিয়ে ‘পদাতিক’ সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন সৃজিত মুখার্জী। যে সিনেমায় মৃণালের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এছাড়াও মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে।

২০২৩ সালে ধুমধাম করে পালন করা হবে মৃণাল সেনের জন্মশত বর্ষ। তারই অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে ‘পদাতিক’। সেক্ষেত্রে একটি নয়, পশ্চিম বাংলার আরও দু’জন জনপ্রিয় পরিচালক মৃণালকে নিয়ে দুটি ছবি তৈরি করছেন। তারা হলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্ত।

জানা গেছে, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির নাম ‘পালান’ এবং অঞ্জন দত্তের ছবির নাম ‘খারিজ’।

Tags: অমিতাভ বচ্চনচঞ্চল চৌধুরীপদাতিকপোস্টারলিড বিনোদনসিনেমা
Previous Post

না খেলেও ২১ কোটির পুরোটাই পাচ্ছেন পান্ট

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১০৩

Next Post
শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১০৩. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১০৩

টাঙ্গাইলে ট্রেন-অটোরিকশা সংঘর্ষের ঘটনাস্থল, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT