চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দার মায়ের প্রয়াণ, যা বললেন শোকার্ত অমিতাভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 05, জুন 2023
in বিনোদন
A A
শোকার্ত পরিবারের সদস্যরা দুঃখ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের বরেণ্য অভিনেত্রী সুলোচনা লাটকর মারা গেছেন। রোববার (৪ জুন) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, দেব আনন্দ, দিলীপ কুমার, বিমল রায়ের মতো সুপারস্টারদের মায়ের চরিত্রে নজর কেড়েছেন সুলোচনা লাটকর।

পর্দার মায়ের প্রয়াণে শোকাহত অমিতাভ বচ্চন। সোমবার নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, ‘সিনেমা ওয়ার্ল্ডের আরেক নক্ষত্রকে হারালাম। সুলোচনা জি…নম্র, উদার, যত্নশীল একজন মা যিনি আমার সাথে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ। শেষ পর্যন্ত পাড়ি জমালেন স্বর্গের পথে…তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছিলাম নিয়মিত তার পরিবারের কাছ থেকে। কিন্তু দুঃখজনক সংবাদটা পেতে হলো। এরকম পরিস্থিতিতে আমরা কেবল প্রার্থনা করতে পারি।’

অমিতাভ বচ্চন জানান, তার কাজ ছিল, জলসায় ভক্তদের দেখা দেয়ার কথা ছিল। কিন্তু সুলোচনার মৃত্যুর সংবাদটি অভিনেতার মন থেকে সব আনন্দ কেড়ে নিয়েছে।

‘রেশমা অউর শেরা’, ;ইয়ারানা’, ‘মুকাদ্দার কা সিকান্দার’, ‘মজবুর’, ‘রোটি কাপড়া অউর মাকান’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে অমিতাভ বচ্চনের মায়ের ভূমিকায় দেখা গেছে সুলোচনাকে।

১৯৪৬ সালে মারাঠি সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে সুলোচনা লাটকরের। প্রায় ৫০টি মারাঠি সিনেমায় কাজ করেছেন। তারপর হিন্দি সিনেমা জগতে পা রাখেন। অভিনয় ক্যারিয়ারে প্রায় ২৫০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

১৯৯৯ সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন সুলোচনা। মহারাষ্ট্র ভূষণ পুরস্কারও পেয়েছেন তিনি। তার প্রয়াণে শোকের ছায়া নেমেছে বলিউডে।

Tags: অমিতাভ বচ্চন
Previous Post

পুরান ঢাকায় শতবর্ষী পুকুর সংরক্ষণে হাইকোর্টের রুলসহ আদেশ

Next Post

দাম বাড়াতে তেলের উৎপাদন কমাচ্ছে সৌদি আরব

Next Post
বিশাল তেল সংরক্ষণাগার ও পাইপলাইন, সৌদি আরবের তেল উৎপাদন কমানোর প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

দাম বাড়াতে তেলের উৎপাদন কমাচ্ছে সৌদি আরব

বর্ডার গার্ডের নজরদারি ক্যামেরা ও বাতি সহ লালমনিরহাট সীমান্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT