চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পত্তির কারণে বচ্চন পরিবারে ফাটল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:13 অপরাহ্ন 25, নভেম্বর 2023
in বিনোদন
A A
বিচ্ছিন্ন পরিবারের সদস্যরা একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে সম্পর্কের সমীকরণের জটিলতায় ভুগছে বচ্চন পরিবার। বিশেষ করে ‘বচ্চন বধূ’ ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সম্পর্কের সমীকরণ মিলছে না শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের। যার ফলে বচ্চন বাড়ি ছেড়ে নাকি বাবার বাড়িতেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন ঐশ্বরিয়া।

তারই মাঝে এবার জানা গেল, চলতি বছরের দীপাবলিতে বাবা অমিতাভ বচ্চন নাকি মেয়ে শ্বেতাকে উপহার স্বরূপ লিখে দিয়েছেন তার সাধের জুহুর  বাড়ি ‘প্রতীক্ষা’। তবে কি সম্পত্তির ভাগ-বাটোয়ারার কারণেই সম্পর্কের সমীকরণ পাল্টে যাচ্ছে বচ্চন পরিবারে?

এমন নানা জল্পনা-কল্পনা ঘুরপাক করছে নেটিজেনদের মনে। অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন অভিনেতাকে এই বাংলোটি উপহার দেন। তারই ধারাবাহিকতায় বলা যেতে পারে, অভিনেতার প্রথম সম্পত্তি এই বাংলোটি। বাবা-মায়ের সঙ্গে এই বাড়িতেই থাকতেন অমিতাভ।

জানা গেছে, প্রতীক্ষায় দুটি অংশ রয়েছে। একটি ৮৯০.৪৭ স্কয়ার ফুটের। অন্যটি ৬৭৪ স্কয়ার ফুট। গত ৮ নভেম্বর এই গিফট ডিড সই করা হয়েছে বলে শোনা যাচ্ছে। ইতোমধ্যে গিফট ডিডের নথির ছবিও প্রকাশ্যে এসেছে।

এই গিফট ডিডের জন্য ৫০.৬৫ লাখ রুপির স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে। এই বাংলোর দাম আনুমানিক ৫০ কোটি রুপি। অমিতাভ এবং জয়া যৌথভাবে তাদের মেয়ে শ্বেতাকে এই বাংলো উপহার দিয়েছেন বলে জানা গেছে। তবে মেয়েকে বাংলো উপহার দেওয়া নিয়ে অমিতাভ বা জয়া বচ্চন কোনো মন্তব্য করেননি।

সূত্র: পিঙ্কভিলা 

Tags: অমিতাভ বচ্চনঐশ্বরিয়া রাই বচ্চনজয়া বচ্চনশ্বেতা বচ্চনসম্পত্তি
Previous Post

আগুন সন্ত্রাসীদের সাথে সংলাপ করা যায় না: তথ্যমন্ত্রী

Next Post

সুবিধাবঞ্চিত ১ হাজার মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

Next Post
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সুবিধাবঞ্চিত ১ হাজার মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার সচেতনতা বাড়াতে পথনাটক প্রদর্শন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার সচেতনতা বাড়াতে পথনাটক প্রদর্শন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT