চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেবিসি’র প্রতি পর্বের জন্য কত পারিশ্রমিক পান অমিতাভ বচ্চন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 অপরাহ্ন 14, আগস্ট 2024
in বিনোদন
A A
অমিতাভ বচ্চন কেবিসি পর্বে পারিশ্রমিক নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকের দাবিতে জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৬-তম সিজনের জন্য সঞ্চালনায় ফিরে এসেছেন অমিতাভ বচ্চন। জানা গেছে প্রতি পর্বের জন্য কত টাকা পাচ্ছেন তিন।

‘মানি কন্ট্রোল’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে কৌন বনেগা ক্রোড়পতি’র ১৬-তম সিজনের প্রতি পর্বের জন্য পাঁচ কোটি রুপি করে পারিশ্রমিক পাচ্ছেন অমিতাভ বচ্চন। তবে অমিতাভের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০০০ সালে কুইজ শো শুরু হওয়ার পর থেকে বলিউড সুপারস্টার প্রতি পর্বে কত রুপি করে পাচ্ছেন তার হিসাবও রয়েছে ‘মানি কন্ট্রোল’-এর প্রতিবেদনে। দেখে নেওয়া যাক এক নজরে-

কেবিসি ১ – ২৫ লক্ষ টাকা
কেবিসি ২ – ২৫ লক্ষ টাকা
কেবিসি ৪ – ৫০ লক্ষ টাকা
কেবিসি ৫ – ৫০ লক্ষ টাকা
কেবিসি ৬ – ১.৫ কোটি থেকে ২ কোটি টাকার মধ্যে
কেবিসি ৭ – ১.৫ কোটি থেকে ২ কোটি টাকার মধ্যে
কেবিসি ৮ – ২ কোটি টাকা
কেবিসি ৯ – ২.৯ কোটি টাকা
কেবিসি ১০ – ৩ কোটি টাকা
কেবিসি ১১ – ৩.৫ কোটি টাকা
কেবিসি ১২ – ৩.৫ কোটি টাকা
কেবিসি ১৩ – ৩.৫ টাকা কোটি কেবিসি
কেবিসি ১৪ – ৪ থেকে ৫ কোটি টাকার মধ্যে
কেবিসি ১৫ – ৪ থেকে ৫ কোটি টাকার মধ্যে
কেবিসি ১৬ – ৫ কোটি টাকা

‘কৌন বনেগা ক্রোড়পতি’ ব্রিটিশ শো হু ওয়ান্টস টু বি এ মিলিয়নেয়ার-এর একটি হিন্দি সংস্করণ। অমিতাভ বচ্চন যখন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র উপস্থাপনায় রাজি হয়েছিলেন তখন তার ক্যারিয়ারের খারাপ সময় চলছিল। প্রথম মৌসুমের দুর্দান্ত সাফল্য অমিতাভের চলচ্চিত্র ক্যারিয়ারেও নতুন মাত্রা যোগ করে। একই বছর তিনি আদিত্য চোপড়ার ব্লকবাস্টার রোমান্টিক ড্রামা ‘মহাব্বতে’-তে অভিনয় করেন।

দ্বিতীয় সিজনেও এরপর ফেরেন অমিতাভ। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নাম প্রত্যাহার করে নিতে হয় তাকে। তৃতীয় সিজনে সঞ্চালকের দায়িত্ব নিয়েছিলেন শাহরুখ খান। কিন্তু দর্শক চাহিদায় চতুর্থ সিজনে আবার সঞ্চালনার দায়িত্বে ফেরেন অমিতাভ। তারপর থেকে, তিনি জনপ্রিয় কুইজ শোয়ের প্রতিটি সিজন সঞ্চালনা করে চলেছেন।

সূত্র: নিউজ এইটিন

Tags: অমিতাভ বচ্চন
Previous Post

জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

Next Post

আবারও সচল হয়েছে স্থবির হয়ে পড়া এটিএম বুথ সেবা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও সচল হয়েছে স্থবির হয়ে পড়া এটিএম বুথ সেবা

এমবাপে রিয়ালের পেনাল্টি নিয়ে আলোচনা করছে ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপে, নাকি অন্যকেউ নেবেন রিয়ালের পেনাল্টি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT