চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভকে দেখতে এসে ভিড়ে জ্ঞান হারালেন ভক্ত!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 25, মে 2026
in বিনোদন
A A
অমিতাভ বচ্চন ভক্তের সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রতি রবিবার মুম্বাইয়ের নিজ বাড়ি ‘জলসা’র বাইরে ভক্ত-অনুরাগীদের দর্শন দেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। এই নিয়ম বহু বছর ধরেই চলে আসছে। এই দর্শন বিগ বি-র অনুরাগীদের কাছে বিশেষ প্রাপ্তি। তবে এবার সেই চিরাচরিত জমায়েতেই বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হল।

ভিড়ের মধ্যে এক ভক্ত হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন। ওই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু কেমন আছেন সেই ব্যক্তি?

রবিবার (২৪ মে)  নিজের বাসভবন ‘জলসা’র বাইরে ভক্তদের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন অমিতাভ। সেই সময়েই ভিড় আচমকা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ। প্রায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তারই মধ্যে এক ভক্ত অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে যান। উপস্থিত বাকিরা দ্রুত তাকে সাহায্য করতে এগিয়ে আসেন— তার চোখেমুখে পানিও দেওয়া হয়। খানিকটা জায়গা ফাঁকা করে দেওয়া হয়। যদিও ওই ব্যক্তির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।

এই ঘটনাকে ঘিরে সমাজমাধ্যমে বেশ উদ্বেগ ছড়িয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যখন এই দর্শন প্রতি সপ্তাহেই হয়, ভিড়ও হয়, তাহলে কেন যথাযথ নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই?

দশকের পর দশক ধরে ‘জলসা’র সামনে অমিতাভের এই রবিবারের উপস্থিতি ভক্তদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মুম্বাইয়ে এসে এই মুহূর্তের সাক্ষী থাকতে চান। কেউ সঙ্গে পোস্টার নিয়ে আসেন, কেউ ছবি তোলেন, কেউ আবার শুধু প্রিয় তারকার এক ঝলক দেখার আশায় অপেক্ষা করেন।

এই রবিবারের দর্শন আরও তাৎপর্যপূর্ণ ছিল। কারণ কিছু দিন আগেই অমিতাভের অসুস্থতা নিয়ে গুজব ছড়িয়েছিল। শোনা যায়, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে যদিও অভিনেতা নিজেই একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে সেই জল্পনা উড়িয়ে দেন।

Tags: অমিতাভ বচ্চনজলসাবলিউড মেগাস্টার
Previous Post

ইরান আলোচনায় ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র অন্য পথ খুঁজবে: মার্কো রুবিও

Next Post

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ৭ ক্যাম্পাসে ভর্তি প্রক্রিয়ার সূচি ঘোষণা

Next Post
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো ও নাম বাংলায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ৭ ক্যাম্পাসে ভর্তি প্রক্রিয়ার সূচি ঘোষণা

ফায়ার সার্ভিস কর্মী অগ্নিনির্বাপণ কাজ করছেন রাতের অন্ধকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুর উত্তর প্রান্তে পৃথক ৩ দুর্ঘটনা: নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT