চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভ-শাহরুখ নেই, তবু কলকাতা চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 05, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন মানেই অমিতাভ-শাহরুখের উপস্থিতি! এটাই রেওয়াজে পরিণত হয়েছে। কিন্তু এ বছর নেই বলিউডের এই দুই মেগাস্টার! তবু কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৯তম আসরের উদ্বোধনে রীতিমত চাঁদের হাট!

মঙ্গলবার (৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৯তম আসর। এদিন বিকেলে কলকাতা শহরের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে হয় উদ্বোধনী অনুষ্ঠান। উৎসবের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে যেখানে বসে রীতিমত তারার হাট।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জীর আমন্ত্রণে বলিউড ভাইজান সালমান খান থেকে শুরু করে অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা সহ কলকাতা সিনেমার সব তারকা মুখদের দেখা গেছে। ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের থিম সংটি গেয়েছেন অরিজিৎ সিং! যে গানে তাল মেলাতে দেখা গেছে সালমান-মমতাদেরও!

এদিন অল ব্ল্যাক লুকে উপস্থিত হন সালমান খান। সংবর্ধনা পর্ব শেষে উৎসবের অফিশিয়াল থিম সং চালানো হয় স্ক্রিনে। সঞ্চালক জুন মালিয়ার অনুরোধ,‘ভাই (সালমান) এই গানে আপনি খুব মাথা নাড়ছিলেন, যদি একটু…’। বলা মাত্রই উঠে দাঁড়ালেন সালমান। ভাইজান নাচবেন আর দিদি নাচবেন না তা কী হয়? সটান মমতার দিকে হাত বাড়ালেন সালমান। রাজি নন দিদি, কিন্তু নাছোড়বান্দা বলিউডের ভাইজান। অবশেষে তার জেদের সামনে হার মানলেন মমতা। ওমনি করতালিতে ভরে উঠল পুরো স্টেডিয়াম।

এদিন উদ্বোধনী বক্তৃতায় সালমানকে কলকাতায় স্বাগত জানালেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানান জীবনের প্রথমবার ভাইজানের সঙ্গে তার দেখা হল। সৌরভ বলেন, ‘একটু আগে সালমানের সঙ্গে আমার সেটা নিয়েই কথা হচ্ছিল, কেন জানি না তবে আমাদের কোনওদিন মুখোমুখি দেখা হয়নি’।

‘নায়ক’ অনিল কাপুর বাংলার সঙ্গে তার ফিল্মি ক্যারিয়ারের আত্মিক যোগের কথা শোনালেন। পাশাপাশি কুর্নিশ জানালেন মহানয়াক উত্তম কুমার-সহ বাংলার বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বদের।

এবছর উৎসবের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উত্তম কুমারের ছবি দিয়েই এবার শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসবের পথচলা। ফোকাস কান্ট্রি হিসেবে দেখা গেছে স্পেন এবং অস্ট্রেলিয়ার নাম।

এই আসরে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে সৈয়দা নিগার বানু নির্মিত ‘নোনা পানি’। উৎসবে এশিয়া সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড) বিভাগে নির্বাচিত হয়েছে। আবুল খায়ের লিটু প্রযোজিত ‘নোনা পানি’ চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন নেহাল কোরেয়েশী, সম্পাদনা করেছেন ইকবাল কবীর জুয়েল এবং অভিনয় করেছেন, বিলকিস বানু, রাকিবুল হক রিপন, জয়িতা মহলনাবিশ, রুবল লোদী, জয়ন্ত চট্টোপাধ্যায়, বীণা মজুমদার, সুকান্ত সরকার প্রমূখ।

Tags: অমিতাভবাংলাদেশমমতা ব্যানার্জীলিড বিনোদনশাহরুখসালমান খানসিনেমা
Previous Post

নিউইয়র্কে শো টাইম মিউজিক ১৩ তম এনআরবি অ্যাওয়ার্ড অনুষ্ঠান

Next Post

আন্দোলন দমাতে ছাত্রীদের পেটালো ছাত্রলীগ

Next Post
একরামক ভবনের সামনে ছাত্রলীগের হামলা ও ছাত্ররা. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলন দমাতে ছাত্রীদের পেটালো ছাত্রলীগ

আফরোজা ক্যানসার জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছেন, হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যানসার জয় করে স্বাভাবিক জীবনে ফিরবেন আফরোজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT