চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাপ্পারাজ, আমিন খান আমাকে কাজে লাগানো হচ্ছে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 10, জানুয়ারি 2024
in বিনোদন
A A
বাংলাদেশ পুলিশ কর্মকর্তা, পাঞ্জাবি ও ক্যাপ পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের শিল্পী অনিল কাপুর, অক্ষয় কুমার, অজয় দেবগণরা দাপিয়ে কাজ করে যাচ্ছেন। তাদের উপর বেইজ করে গল্প বানিয়ে একের পর এক হিট ছবি দিয়ে যাচ্ছে বলিউড। কিন্তু বাংলাদেশে নব্বই দশকের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ, আমিন খান, ওমর সানী, অমিত হাসানরা সিনেমায় অনিয়মিত।

বিষয়টি নিয়ে অনেকটা আক্ষেপ প্রকাশ করলেন ভুলনা আমায়, ভালবাসার ঘরসহ অসংখ্য হিট ছবির নায়ক অমিত হাসান। তিনি বলেন, আমাদের লেভেলের শিল্পীদের কাজে লাগাচ্ছে না। মুম্বাইতে সিনিয়র শিল্পীদের নিয়ে গল্প তৈরি হচ্ছে। কিন্তু আমাদের দেশে এসব হচ্ছে না। নতুনদের নিয়ে সিঙ্গেল ট্র্যাকের ছবি হচ্ছে। তারা স্ক্রিনে প্রতিযোগিতায় যেতে চায় না। কিন্তু আমরা যখন অভিনয় করেছি একই ছবি দুই তিন হিরো মিলে অভিনয় করেছি।

“এতে করে কে কার চেয়ে ভালো অভিনয় করবে সেই প্রতিযোগিতা থাকতো। তাছাড়া এখন পারিবারিক সেন্টিমেন্ট নিয়েও ছবি হচ্ছে না। শাবানা ম্যাডাম, জসীম, আলমগীর, রাজ্জাক, ববিতা ম্যাডামদের সঙ্গে আমরা স্ক্রিন শেয়ার করে আমরা তাদের দর্শকদের কাছে পৌঁছুতাম। কিন্তু এখন বাপ্পারাজ, আমিন খান, ওমর সানি, আমি, শাবনূর, মৌসুমী, পপিসহ আমাদের লেভেলের যারা আছে তাদের সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না।”

অমিত হাসানের কথা, নব্বই দশকের শিল্পীদের নিয়ে এবং নতুনরা মিলে যদি একসঙ্গে সিনেমা করে এবং গল্পে ভিন্নতা রাখা যায় তবে মানুষ আবার সিনেমা হলে ভিড় করতে থাকবে। আর চারটা গান, কয়েকটা ফাইট গল্পের শেষে প্রতিশোধ এই ধাঁচের গল্প থেকে একেবারে বেরিয়ে আসতে হবে।

ব্যক্তিগত কাজে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন অমিত হাসান। ফিরেই ‘অপারেশন জ্যাকপট’ ছবি করছেন। এতে কর্নেল এম এ জি ওসমানীর চরিত্র করছেন অমিত হাসান। এফডিসিতে মঙ্গলবার পর্যন্ত এ ছবির শুটিং হয়। সেখানেই অমিত সিনেমা নিয়ে এসব আক্ষেপের কথা জানাচ্ছিলেন।

মুক্তিযুদ্ধের নৌ-কমান্ডো বাহিনীর অভিযান নিয়ে নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’। সব রকমের প্রস্তুতি নিয়ে শুটিং করছেন বলে জানান অমিত।

Tags: অক্ষয় কুমারঅজয় দেবগণঅনিল কাপুরঅমিত হাসানআমিআমিন খানওমর সানিপপিবাপ্পারাজমৌসুমিলিড বিনোদনশাবনূর
Previous Post

বিশাল ফ্লাইটে যাত্রী শুধু মা-মেয়ে

Next Post

চূড়ান্ত বিচ্ছেদের পথে জেসন মোমোয়া-লিসা বোনেট

Next Post
জেসন মোমোয়া ও লিসা বোনেটের কাছাকাছি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চূড়ান্ত বিচ্ছেদের পথে জেসন মোমোয়া-লিসা বোনেট

বাবা ও ছেলে ক্রিকেট খেলায় মেতে উঠেছেন, আনন্দে ভরপুর পারিবারিক মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দায় ‘টুয়েলভথ ফেলে’ বাবা হিট, মাঠে ‘হিট’ ছেলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT