চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানিরা এখন বলে আমরা বাংলাদেশের মতো হতে চাই: আমু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 13, জানুয়ারি 2023
in রাজনীতি
A A
পাকিস্তানিরা এখন বলে আমরা বাংলাদেশের মতো হতে চাই, জনসভায় বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আজকে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি, পাকিস্তান কোন অবস্থায় আছে, আর বাংলাদেশ কোন অবস্থায় আছে। পাকিস্তানিরা এখন বলে আমরা বাংলাদেশের মতো হতে চাই। বাংলাদেশে তাদের চেয়ে অনেক অনেক এগিয়ে গেছে।

ঝালকাঠিতে সরকারি নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।

আমু বলেনে, শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছেন একদিকে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করার জন্য, অন্যদিকে উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য। সারা বিশ্ব আজ বাংলাদেশের প্রশংসা করছে। ১৪ বছরে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। আমরা ধ্বংসস্তুপ থেকে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছি, এাঁ হতে পেরেছে শুধু শেখ হাসিনার কারণে।

আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা বলেন, বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন, বাঙালিরা পৃথিবীর বুকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে, সেটি তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা করতে সফল হয়েছেন। বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এটা কিন্তু আওয়ামী লীগের সৃষ্টি নয়। বিবিসি একটি জরিপ চালিয়ে এ তথ্য প্রকাশ করেছি।

সাবেক এ মন্ত্রী বলেন, মিয়ানমার থেকে ইয়াবা, ফেনসিডিল ও আইসসহ নানা ধরণের মাদকদ্রব্য আসছে বাংলাদেশে। তারা টার্গেট করে দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক সরবরাহ করছে। মাদক দেশের শত্রু, পরিবারের শত্রু, সমাজের শত্রু। একজন মাদকসেবী তার পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, এটা অনেক সময় পরিবারও খেয়াল করে না। পরিবার যদি এটা খেয়াল রাখতো, মাদকসেবীকে চিকিৎসার ব্যবস্থা করতো তাহলে তারা সুপথে ফিরে আসতো। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা মাদক কারবারের সঙ্গে জড়িত কারা মাদকসেবী তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান ও সাধারণ সম্পদাক মোস্তফা কামাল।

Tags: আমির হোসেন আমু
Previous Post

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর শ্রদ্ধা

Next Post

অনলাইনে ট্রেড লাইসেন্সের আবেদন করতে পারবে উদ্যোক্তরা

Next Post
বাংলাদেশে ট্রেড লাইসেন্সের অনলাইন আবেদন উদ্বোধন অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে ট্রেড লাইসেন্সের আবেদন করতে পারবে উদ্যোক্তরা

ফিফা পুরুষদের কোচের দৌড়ে বর্ষসেরা কোচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কালোনির সঙ্গে বর্ষসেরা কোচের দৌড়ে যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT