চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক আমিনুর রহমান তাজ মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 16, অক্টোবর 2023
in বাংলাদেশ
A A
সাংবাদিক আমিনুর রহমান তাজের ছবি, হাস্যোজ্জ্বল মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীণ সাংবাদিক আমিনুর রহমান তাজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে মালিবাগের চৌধুরী পাড়ার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

আমিনুর রহমান তাজ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির (ক্র্যাব) স্থায়ী সদস্য। তিনি সংগঠনটির সাবেক সহ-সভাপতি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ক্র্যাবের প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ইসমাঈল হোসেন ইমু।

এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন আমিনুর রহমান তাজ। প্রথমে তাকে রাজধানীর খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে পাঠানো হয়।

আমিনুর রহমান তাজের ভাই মিরাজ জানান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন তার ভাইয়ের হার্ট অ্যাটাকের বিষয়টি নিশ্চিত করে। একইসঙ্গে তার ফুসফুসে অতিরিক্ত পরিমাণ পানি পাওয়া গেছে বলে জানানো হয়েছে। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। তিন দিন আগে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছিলেন তিনি।

আমিনুর রহমান তাজ ১৯৭৫ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক পাস করেন।

বাংলাদেশের অপরাধ সাংবাদিকতায় উজ্জ্বল নক্ষত্র আমিনুর রহমান তাজ। বর্তমান সময়ের ক্রাইম রিপোর্টারদের মধ্যে অনেককেই তিনি শিখিয়েছেন। ১৯৯০ থেকে শুরু করে প্রায় এক দশকের বেশি সময় তার কলমের খোঁচায় কাঁপত ঢাকার অপরাধ জগৎ।

২০০০ সালে ‘মন্ত্রীর বউ আর পুলিশ কমিশনারের বউয়ের জয়েন্ট ভেঞ্চার’ প্রতিবেদন করে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। প্রথম বাংলাদেশি সাংবাদিক হিসেবে তার গ্রেপ্তারে আন্দোলন হয়েছিল বিশ্বের অনেক দেশে। যার ফলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল তৎকালীন প্রশাসন।

Tags: মৃত্যুসাংবাদিকহার্ট অ্যাটাক
Previous Post

রপ্তানিতে সফল বাংলাদেশের অপ্রচলিত বাজার সৃষ্টির উদ্যোগ

Next Post

যশোরে ইউনিয়ন যুবলীগ সভাপতিকে গুলি করে হত্যা

Next Post
People gather on a shaded road with motorcycles parked along the side. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে ইউনিয়ন যুবলীগ সভাপতিকে গুলি করে হত্যা

জেরুজালেমের পবিত্র ডোমের মন্দিরের ছবি, রাজনৈতিক উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন এত স্পর্শকাতর জেরুজালেম!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT