চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ খেলতে না যাওয়া খতিয়ে দেখতে তদন্ত কমিটি করল ক্রীড়া মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 11, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তার কারণ দেখিয়ে গত ফেব্রুয়ারিতে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। দলের অংশগ্রহণ না করার কারণ খতিয়ে দেখতে সোমবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। বাকি দুই সদস্য- জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সাল দস্তগীর। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া-১ শাখার সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক স্মারকে কমিটির অনুমোদন দেয়া হয়।

ঘটনার মূলে ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার সিদ্ধান্ত। সেই ঘটনাটি দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং বিষয়টি শেষপর্যন্ত ক্রীড়া পেরিয়ে রাজনৈতিক অঙ্গনে গড়ায়।

মোস্তাফিজকে বাদ দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য অনিরাপদ। নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে তিনি ঘোষণা করেন, বাংলাদেশ সেখানে বিশ্বকাপ খেলতে যাবে না।

উপদেষ্টার এই অনমনীয় অবস্থানের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরাসরি উপদেষ্টার পক্ষ নেয়। বিসিবি তাদের দাপ্তরিক বক্তব্যে আসিফ নজরুলের উদ্বেগের সাথে একাত্মতা প্রকাশ করে।

পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক দাবি জানায়। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলা আয়োজনের প্রস্তাব দেয়া হলে আইসিসির বোর্ড সভায় তা নাকচ হয়ে যায়। উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় শেষপর্যন্ত একটি অচলাবস্থার সৃষ্টি হয়। ফলে ভেন্যু নিয়ে সমঝোতা না হওয়ায় বাংলাদেশ আর বিশ্বকাপে অংশগ্রহণ করেনি।

Tags: আইপিএলআমিনুলএনএসসিবাংলাদেশবিসিবিমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

মা-বাবা ও বোনের ওপর মাদকাসক্ত ছেলের এলোপাতাড়ি হামলা

Next Post

আমাকে নিয়ে যাদের সন্দেহ আছে, তারা ভুল প্রমাণিত হবে: স্টারমার

Next Post
British politician speaking at a podium with Labour Party banner in background. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাকে নিয়ে যাদের সন্দেহ আছে, তারা ভুল প্রমাণিত হবে: স্টারমার

তিনজন ব্যক্তি অজগরটি ধরে রাখছেন বনজঙ্গলে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনটি হাঁস খেয়ে ধানক্ষেতে পড়ে ছিল ১৫ ফুট লম্বা অজগর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT