চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রীড়াঙ্গনে যোগ্যরাই থাকবেন, কোনো আ. লীগ-বিএনপি না: আমিনুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:23 অপরাহ্ন 14, আগস্ট 2024
in ফুটবল, স্পোর্টস
A A
জনপ্রিয় নেতা আমিনুলের সমাবেশে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দলীয়করণ এবং রাজনীতির প্রভাব মুক্ত ক্রীড়াঙ্গনের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক, গোলরক্ষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের সামনে বুধবার ‘বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ’ ব্যানারে মানববন্ধন হয়, সেখানে একথা বলেন তিনি। মঙ্গলবার বিসিবির ক্রিকেট পরিচালকদের পদত্যাগের দাবি জানানোর পর বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন কমিটিকে পদত্যাগের আহ্বানও জানিয়েছেন।

মানববন্ধনের পর গণমাধ্যমে কথা বলেন আমিনুল। বলেন, ‘বাস্তবতা হল সব জায়গায় আওয়ামীকরণ করে রাখা হয়েছে। যার কারণে কাজী সালাহউদ্দিন আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি, দুদকে তার নামে যে দুর্নীতির মামলা হয়েছে, যে কর্মকর্তা সেখানে রয়েছেন, তাদের কাছে জোর দাবি করছি সেই মামলা উত্থাপিত করে তাকে আইনের আওতায় এনে তদন্ত করে তার বিচারকার্য সম্পন্ন করার।’

‘আমাদের ফিফার একটি বাধা রয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাত হয়েছে এই তথ্য ফিফার কাছেও আছে, আইসিসির কাছেও আছে। আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে, আমরা চাই নিয়মতান্ত্রিকভাবে যেভাবে ফেডারেশনের নির্বাচন হয়, সেভাবেই হবে। কিন্তু এখানে যেহেতু আওয়ামীপন্থীরা বসে আছে, স্বৈরাচারী কায়দায় যারা চেয়ার দখল করে রেখেছে, তাদেরকে রেখে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন হবে না।’

‘আমরা চাই ক্রীড়া উপদেষ্টার সাথে বসে কথা বলে ফিফার যে নিয়ম আছে, সেই নিয়মকে রক্ষা করে একটি পথ বের করতে। ফুটবল ফেডারেশনের যারা দায়িত্বরত আছেন, তারা স্বেচ্ছায় পদত্যাগ করবেন। পদত্যাগ করে ভবিষ্যতে অ্যাডহক কমিটি গঠন করে তাদের মাধ্যমে গঠনমূলক নির্বাচন দিয়ে ফুটবল ফেডারেশন সাজাতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য।’

ক্রীড়াঙ্গনের সংস্কার দাবি করে আমিনুল আরও বলেন, ‘আমরা চাই বাংলাদেশে এখন থেকে ক্রীড়াঙ্গনের কোনো ফেডারেশনে দলীয়করণ, কোনো সংগঠনে রাজনীতি করা যাবে না। সম্পূর্ণ রাজনীতিমুক্ত থাকবে। কোনোরকম দলীয়করণের কোনো সুযোগ নেই এবং আমরা চাই যারা ত্যাগী, বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন, মাঠে কাজ করেছেন, তাদের দিয়ে আমরা প্রত্যেকটি ফেডারেশন সাজাব। এখানে কোনো বিএনপিও থাকবে না, আওয়ামী লীগও থাকবে না। যারা যোগ্য তারাই থাকবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আবদুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য খাইরুল কবির খোকনসহ বিভিন্ন ফেডারেশনের বঞ্চিত কর্তা-খেলোয়াড়রা।

Tags: আওয়ামী লীগআমিনুলজাতীয় ক্রীড়া পরিষদবাফুফেবিএনপিবিসিবিলিড স্পোর্টস
Previous Post

শরীরের ১০টি হাড় ভেঙেছে ‘জেমস বন্ড’ নায়িকার!

Next Post

মোকাব্বির হোসেন নতুন স্বরাষ্ট্র সচিব

Next Post
নতুন স্বরাষ্ট্র সচিব মোকাব্বির হোসেনের পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোকাব্বির হোসেন নতুন স্বরাষ্ট্র সচিব

প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের বোর্ড বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ মন্ত্রণালয়ে যুক্ত হলেন ১৩ জনসংযোগ কর্মকর্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT