চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির নতুন সভাপতি আমিনুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 30, মে 2025
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবির নতুন সভাপতি আমিনুল হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বছর না গড়াতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট পদ হারিয়েছেন ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক অধিনায়ককে বোর্ডের শীর্ষ পদ থেকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছে জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক ও টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে।

শুক্রবার বিকেলে বোর্ড সভায় পরিচালকদের ভোটে বিসিবি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমিনুল। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

গতবছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালক হয়ে এসেছিলেন ফারুক আহমেদ। পরে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। একবছর না হতেই তার উপর আস্থা হারিয়ে ফেলেছেন বিসিবি পরিচালকরা। জাতীয় ক্রীড়া পরিষদ ফারুকের মনোনয়ন বাতিল করে।

বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুকের মনোনয়ন বাতিল করার খবর জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ফারুকের প্রতি ৮ পরিচালকের অনাস্থা ও বিপিএল নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদন কারণ হিসেবে দেখানো হয়।

একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয়। শুক্রবার দুপুরে তাকে বোর্ড পরিচালক হিসেবে মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিকেলে সভাপতি করা হল তারকা সাবেক ব্যাটারকে।

লম্বাসময় ধরে মেলবোর্নে পরিবার নিয়ে থাকা আমিনুল বর্তমানে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। হাই-পারফরম্যান্স ফ্রেমওয়ার্ক সাজানো, বিভিন্ন ট্রেনিং এডুকেশন কার্যক্রম পরিচালনা করেন। সম্প্রতি পারিবারিক প্রয়োজনে দেশে এসেছেন। এসেই বিসিবি প্রধানের দায়িত্ব নিলেন। বিসিবির দায়িত্ব শেষে আইসিসিতে ফিরে যাওয়ার সুযোগ থাকবে তার।

Tags: আমিনুলফারুকবিসিবিলিড স্পোর্টস
Previous Post

১ বিলিয়ন ডলার ঋণ সহায়তা ও অনুদান দেবে জাপান

Next Post

টাইগারদের ৫৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ পাকিস্তানের

Next Post
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, পাকিস্তানের বোলার বল করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের ৫৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ পাকিস্তানের

বাংলাদেশের বিভিন্ন মানুষের ছবি, বিভিন্ন আবেগ ও পরিস্থিতি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে চমক দিতে পারে 'টগর', টিজারে সেই আভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT