চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 18, আগস্ট 2026
in বিনোদন
A A
প্রকাশক ও সাংবাদিকের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের চলচ্চিত্রে ‘তীব্র শিল্পী সংকট’ রয়েছে বলে মন্তব্য করেছেন একসময়ে তুমুল ব্যস্ত চিত্রনায়ক আমিন খান। তার মতে, মূলধারার চলচ্চিত্রে যে ধরনের শিল্পীদের অভিনয় দেখতে দর্শক টিকিট কেটে প্রেক্ষাগৃহে আসবেন, বর্তমানে সেই ধরনের শিল্পীরই অভাব রয়েছে।

আমিন খান বলেন, যখন আমি নিয়মিত অভিনয় করতাম, তখনকার প্রায় ৭০ জন শিল্পী ইতোমধ্যে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাদের প্রত্যেকেই ছিলেন চলচ্চিত্রের একেকটি পিলার। তাদের উপস্থিতির কারণেই নায়ক-নায়িকা ও সিনেমার গল্প পূর্ণতা পেত। সেই শিল্পীরা আজ না থাকায় এটি চলচ্চিত্রের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে।

আমিন খান  জানান, অভিজ্ঞ শিল্পীদের অনুপস্থিতির কারণে বর্তমানে চলচ্চিত্রের গল্পও শক্তিশালী হয়ে উঠছে না। এ সংকট কাটাতে সরকারি উদ্যোগের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি।

সরকার প্রতি বছর ১০ থেকে ১৫টি চলচ্চিত্রে অনুদান দেয় উল্লেখ করে আমিন খান বলেন, অনুদানের শর্তে নতুন প্রতিভাবান শিল্পীদের কাজের সুযোগ রাখার বিষয়টি যুক্ত করা উচিত। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন, তাদের সিনেমায় কাজের সুযোগ দেওয়া হলে নতুন প্রতিভারা সামনে আসবে। পাশাপাশি তাদের কর্মসংস্থানও তৈরি হবে। এতে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে তরুণদের আগ্রহ বাড়বে।

এদিকে, চলচ্চিত্রের শিল্পীদের সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রেও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন আমিন খান। তার অভিযোগ, কারও সামনে একসঙ্গে ১০টি মোবাইল ক্যামেরা ও মাইক্রোফোন ধরে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, অথচ ওই ব্যক্তি আদৌ কোনো সমিতি বা সম্মানিত শিল্পীদের প্রতিনিধিত্ব করেন কি না কিংবা শিল্পী হিসেবে তার গ্রহণযোগ্যতা রয়েছে কি না—এসব যাচাই করা হচ্ছে না।

ভিউয়ের আশায় বিভিন্ন ধরনের বক্তব্য বের করে আনার সমালোচনা করে আমিন খান বলেন, এতে হয়তো সাক্ষাৎকারদাতা সামান্য কিছু অর্থ আয় করছেন, কিন্তু এর বিনিময়ে দেশের চলচ্চিত্রের দীর্ঘদিনের অর্জিত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মতে, ব্যক্তিগত ভিউ বা আয়ের জন্য এমন কর্মকাণ্ড শেষ পর্যন্ত বিশ্ববাসীর কাছে বাংলাদেশের চলচ্চিত্রের বিশাল ইমেজ নষ্ট করছে।

বহুদিন পর ‘গুলশানের চামেলী’ নামে নতুন একটি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন আমিন খান। জানা যায়, এই চলচ্চিত্রটি আগামী ঈদে মুক্তি পাবে।

Tags: অভিনয়শিল্পীআমিন খানএফডিসিলিড বিনোদনশিল্পীসিনেমা
Previous Post

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

Next Post

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

Next Post
টক শো’তে মারামারি, দুই ব্যক্তি হাতাহাতি করছে, অন্যরা বাধা দেওয়ার চেষ্টা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

বিএনপির চার নতুন সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT