চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিভোর্স উপলক্ষে ফটোশ্যুট করে ভাইরাল হলেন টিভি অভিনেত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 03, মে 2023
in আন্তর্জাতিক, নারী
A A
টিভি অভিনেত্রী ডিভোর্সের পর ভাইরাল হওয়া ফটোশ্যুটে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, মেটারনিটি শ্যুটের কনসেপ্ট তো এখন বেশ পুরনো। তবে ডিভোর্সকেও যে আনন্দ নিয়ে উপভোগ করা যায় তা বোধহয় একজন তামিল টিভি অভিনেত্রী সমাজকে দেখালেন। 

টিভি অভিনেত্রী ডিভোর্স উপলক্ষে ফটোশ্যুট করে ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে ভাঙা সমাজের চোখে এখনও যেন গর্হিত অপরাধ। আর একটা মেয়েকে হয়তো ‘ডিভোর্সি’ তকমার কারণে হয়রান হতে হয় সবচেয়ে বেশি। আর সমাজের এই ভাবনাকেই চ্যালেঞ্জ করেছে দিনকয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিগুলি। যেখানে দেখা গেছে এক তরুনী মনের খুশিতে তা উপভোগ করছেন। এই বিশেষ দিনকে স্পেশাল করে রাখতে ফটোশ্যুটও করিয়েছেন তিনি।

টিভি অভিনেত্রী ডিভোর্স উপলক্ষে ফটোশ্যুট করে ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতে ‘ডিভোর্স’-এর ফেস্টুন। চোখে-মুখে মুক্তির আস্বাদ। কখনও বা একত্রে তোলা ফটো ছিড়ে ফেলছেন। কখনও আবার এক হাতে মদের বোতল নিয়ে সগর্বে জানিয়ে দিচ্ছেন তার জীবনে ৯৯টা সমস্যা থাকলেও, স্বামী তার মধ্যে একটা আর নয়। নেটপাড়ার অনেকেই উৎসুক এই মহিলার পরিচয় জানতে। যার সাহস হয়েছে সমাজের নীতি পুলিশদের বানানো নিয়মকে বুড়ো আঙুল দেখাতে।

টিভি অভিনেত্রী ডিভোর্সের পর ফটোশ্যুট করে ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

এই মহিলার নাম শালিনী। একজন তামিল টিভি অভিনেত্রী। মুল্লুম মালারুম সিরিয়ালে কাজ করেছেন তিনি।  এরপর সুপার মম নামের একটি রিয়েলিটি শো-তেও অংশ নেন। শালিনী ২০১৯ সালে রিয়াজকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। কয়েক মাস আগেই শালিনী তার স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন। যার পরে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন।

টিভি অভিনেত্রী ডিভোর্সের পরে ফটোশ্যুট করে ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

শালিনী তার ডিভোর্স ফটোশ্যুটের সঙ্গে ক্যাপশনও জুড়়েছিলেন। যা হয়তো ছবির মতো পৌঁছয়নি মানুষের কাছে। এই অভিনেত্রী, সুপার মম লিখেছিলেন, ‘একটি খারাপ বিয়ে ছেড়ে বেরিয়ে আসাই সঠিক। কারণ আপনি সুখী থাকার যোগ্য। নিজের জীবন নিজে নিয়ন্ত্রণ করুন। আপনার ও আপনার সন্তানের জন্য একটি ভালো অবিষ্যত তৈরি করুন। বিবাহবিচ্ছেদ কোনও ব্যর্থতা নয়। এটি আপনার ও আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার একটি উপায়। বিয়ে থেকে বেরিয়ে ঘুরে দাঁড়াতে অনেক সাহস লাগে। আমি এই ছবি উৎসর্গ করছি সব সাহসী মহিলাদের।’

Tags: ডিভোর্সতামিল অভিনেত্রীভাইরালসোশ্যাল মিডিয়া
Previous Post

স্বপ্নে দেখা সংখ্যা দিয়ে ছয় লাখ ৭০ হাজার ডলারের লটারি জয়

Next Post

সারাদেশে কমে আসবে তাপমাত্রা

Next Post
আকাশে বাতাসের দিক নির্দেশক ও একটি ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে কমে আসবে তাপমাত্রা

বঙ্গভবনে কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন রাষ্ট্রপতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গভবনের সামরিক-বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের যেসব নির্দেশনা রাষ্ট্রপতির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT