চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক হৃদয়ে ‘সিগমা বাংলাদেশ’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 অপরাহ্ন 02, আগস্ট 2023
in বিনোদন
A A
সিগমা বাংলাদেশ নাটকের মূল চরিত্রের নারী অভিনেত্রীসহ অন্যান্য অভিনেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

“সিগমা বাংলাদেশ! যার জাতীয় ফল নাকি ‘করলা’। সেই করলা আবার খেতে নাকি মিষ্টি! এখানে পকেটে টাকা না থাকলে ফ্রি বুথ থেকে চাইলে টাকা পাওয়া যায়। কেউ ইভটিজিং করার কথা চিন্তা করলে নাকি অটোমেটিক শকট খায়। তাহলে এটা আবার কেমন বাংলাদেশ?”

‘সিগমা বাংলাদেশ’ নিয়ে এমন আরও অসংখ্য মন্তব্য, প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়! কেন? মানুষ কোথায় পেল ‘সিগমা বাংলাদেশ’ শব্দ দুটি? এর মানেই বা কী?

মূলত ‘সিগমা বাংলাদেশ’ শব্দ দুটির সাথে বাংলার দর্শকের পরিচয় ঘটে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ ‘আমি কী তুমি?’তে। ৮ পর্বের এই রহস্য সিরিজটি নির্মাণ করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ।

২৭ জুলাই আইস্ক্রিনে সিরিজটি স্ট্রিমিংয়ের পর নেট দুনিয়ায় রীতিমত আলোচনায়। বিশেষ করে সিনেমার বিভিন্ন গ্রুপ ও পেজে সিরিজটি নিয়ে দর্শকের তুমুল আগ্রহ লক্ষ্য করা গেছে। যারাই দেখছেন, করছেন তুমুল প্রশংসা।

বাংলাদেশের নাটক, সিনেমায় প্যারালাল বা সমান্তরাল জগতের গল্প খুব একটা দেখা যায়নি। কিন্তু ‘আমি কী তুমি’-তে দেখানো হয়েছে একটা সমান্তরাল জগতের গল্প। যা দর্শকের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। বাংলাদেশের প্যারালাল ভার্সন সিগমা বাংলাদেশ, সিরিজে এমন কল্প জগতের কথা শুনে বহু দর্শক এটি নিয়ে কৌতূহলী হয়ে উঠছেন। আর যারা দেখেছেন, তারা দ্বিতীয় সিজন দেখার অপেক্ষায় আছেন!

সিরিজের মূল চরিত্র তিথি নামের একজন মেয়ে। যার জীবনের একটাই লক্ষ্য; আর তা হলো সিনেমার নায়িকা হওয়া। শহরে একের পর এক ঘটতে থাকা নারী হত্যা এবং সিনেমায় কাজ করার ব্যাপারে পরিবারের চাপ কোনো কিছুই তার পথের কাঁটা হতে পারে না। কিন্তু একদিন রহস্যময় ক্রিস্টাল বৃষ্টির পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে তিথির জীবনে। শুধু তাই নয়, পুরো জীবনের মানেটাই বদলে যায় তিথির কাছে।

এমনই রহস্যে মোড়া জীবনচরিতের চারপাশ জুড়ে চিত্তাকর্ষক এক আবহের সৃষ্টি করা হয়েছে আকাশের গায়ে সবুজ বলয়রেখা দেখিয়ে। দৃশ্যটি দর্শকদের মনে একটাই সম্ভাবনার উদয় ঘটায়; আর তা হচ্ছে পৃথিবীতে এলিয়েন আগ্রাসন। কিন্তু তার সত্যতা এই প্রথম সিজনেই যাচাই করা হয়নি। এর জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় সিজনের জন্য।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। আরও আছেন শ্যামল মাওলা, সাদিয়া ইসলাম মৌ, জুনায়েদ বোকদাদি, ফজলুর রহমান বাবু, আবদুল্লাহ আল সেন্টু, ওয়াহিদা মল্লিক, তারিক আনাম খান, আনোয়ার শাহী ও রফিউল কাদের রুবেল।

Tags: আনোয়ার শাহীআবদুল্লাহ আল সেন্টুআমি কী তুমিওয়াহিদা মল্লিকজুনায়েদ বোকদাদিতারিক আনাম খানফজলুর রহমান বাবুভিকি জাহেদমেহজাবীন চৌধুরীলিড বিনোদনশ্যামল মাওলাসাদিয়া ইসলাম মৌ
Previous Post

আর্জেন্টাইন ডিফেন্ডারকে চোটে ফেলে কাঁদলেন মার্সেলো

Next Post

নারীর মাথার ত্বকে বেড়ে ওঠা ‘মার্বেলের থলে’ সরালেন চিকিৎসকরা

Next Post
মস্তিষ্কের স্লাইড ছবি, মাথার ভিতরে বিভিন্ন অংশ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীর মাথার ত্বকে বেড়ে ওঠা 'মার্বেলের থলে' সরালেন চিকিৎসকরা

ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ইতালির খেলোয়াড়দের উত্তেজনাপূর্ণ লড়াই. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা-ইতালির বিদায়, নকআউটে সুইডেন-সাউথ আফ্রিকা 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT