চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ১৮৬ ব্যাংক পতনের ঝুঁকিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 21, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সিলিকন ভ্যালি ব্যাংকের সামনে নিরাপত্তা কর্মীরা অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলিকন ভ্যালি ব্যাংকের পতনের পর একটি নতুন গবেষণায় দেখা গেছে, আমেরিকার ১৮৬টি  ব্যাংক একই ধরণের ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর প্রধান কারণ হচ্ছে সুদের হার বৃদ্ধি এবং বীমাবিহীন আমানতের হার।

বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

সোশ্যাল সায়েন্স রিসার্চ নেটওয়ার্কের ‘মনিটারি টাইটেনিং অ্যান্ড ইউএস ব্যাংক ফ্র্যাগিলিটি ইন ২০২৩: মার্ক-টু-মার্কেট লস অ্যান্ড আন-ইন্স্যুরড ডিপোজিটর রানস’ নামক পরীক্ষায় দেখা যায়, দেশটির ১৮৬টি ব্যাংকের পতন হতে পারে যদি তাদের বীমাবিহীন আমানতকারীদের অর্ধেকও তাদের অর্থ তুলে নেয়। এতে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের আমানত ঝুঁকিতে রয়েছে।

ব্যাংকগুলোর জন্য চিন্তার বিষয় হল যে, তারা তাদের বেশিরভাগ সম্পদ সরকারি বন্ড এবং বন্ধক হিসেবে রেখে দিয়েছে যা সুদের হারের ক্ষেত্রে খুবই সংবেদনশীল। ফেডারেল রিজার্ভ দ্বারা সাম্প্রতিক সুদের হার বৃদ্ধির কারণে সেই সম্পদের মূল্য হ্রাস পেয়েছে।

সিলিকন ভ্যালি ব্যাংক এই ক্রমবর্ধমান সুদের হারের শিকার হয়েছিল কারণ তারা বেশিরভাগ সম্পদ সরকারি বন্ড আকারে জমা করেছিল। এই সরকারি বন্ডগুলো কেনার সময় যতটা মূল্যবান ছিল, বর্তমান সুদের হারের কারণে তার দাম অনেক কমে যায়। গ্রাহকদের আমানত উত্তোলনের চাহিদা মেটাতে, প্রায় ২ বিলিয়ন ডলার কমে ব্যাংকটি বন্ডগুলো বিক্রি করে যা প্রকাশ্যে এলে গ্রাহকদের মধ্যে ভয়ের জন্ম দেয় এবং তারা তাদের আমানত তুলে ফেলে। সিলিকন ভ্যালি ব্যাংকের মূলধন কম ছিল না। তবে ব্যাংকটিতে উল্লেখযোগ্য পরিমাণে বীমাবিহীন আমানত ছিল।

প্রতিবেদনটি ইঙ্গিত দেয়, ১৮৬টি ব্যাংক একই ধরণের ঝুঁকিতে পরতে পারে যদি তাদের এ ধরণের পরিস্থিতি থেকে বের হওয়ার অন্য কোন উপায় না থাকে। আমাদের পরীক্ষা নির্দেশ করে, এই ব্যাংকগুলো অবশ্যই একই ধরণের ঝুঁকিতে রয়েছে।

এর আগে, পুঁজি সংকটের কারণে বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের শীর্ষ ঋণদাতা প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক। পরে ব্যাংকটির দায়িত্ব নেয় ইউএস ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। ব্যালান্স শিট বা স্থিতিপত্র শক্তিশালী করতে ২২৫ কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করার ঘোষণা দেয় ব্যাংকটি। এতে অনিশ্চিতার আশঙ্কায় পরদিনই আমানতকারীরা ৪ হাজার ২০০ কোটি ডলার তুলে নেন। এর ফলে ব্যাংকের শেয়ারের দাম ৬০ শতাংশ কমে যায়।

 

Tags: ব্যাংকসিলিকন ভ্যালি ব্যাংক
Previous Post

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

Next Post

চলে গেলেন মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান

Next Post
প্রখ্যাত ব্যক্তিত্বের ছবি, হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান

পুলিশের হাতে হাতকড়া খুলে জামিনের জন্য অপেক্ষা করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চম শ্রেনির ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT