চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন

শেখ মহিউদ্দীন by শেখ মহিউদ্দীন
9:48 অপরাহ্ন 01, জানুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A
ময়মনসিংহে হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন

ময়মনসিংহে হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও এর আগেই অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর মাসকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান বলেন, অ্যাম্বুলেন্সটির একটি চাকা ছোট্ট ছিদ্র হয়ে যাওয়ায় মেরামত করতে নগরীর মাসকান্দা এলাকায় নিয়ে যায় চালক। বিকেল সাড়ে চারটার দিকে গাড়িটি সড়কের পাশে দাঁড় করিয়ে চাকাটি খুলে মেরামত করতে পাশের গ্যারেজে নিয়ে যাওয়া হয়। এসময় গাড়িতে কেউ না থাকা অবস্থায় হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। অ্যাম্বুলেন্সের সিলিন্ডারে আগুন ধরে আগুনের তীব্রতা বাড়তে থাকে। আগুনের লেলিহান শিখা দ্রুত বেড়ে গিয়ে গাড়ির ওপরে থাকা বৈদ্যুতিক তারেও আগুন ধরে যায়। আশপাশের লোকজন খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়নি। পরিকল্পিতভাবেও কেউ আগুন দেয়নি। সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। তবে তদন্তের পর আগুন লাগার ঘটনা নিশ্চিত হওয়া যাবে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, গাড়িতে আগুন লাগার ঘটনা জানতে পেরেছি। তবে কিভাবে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি।

Tags: অ্যাম্বুলেন্সে আগুনময়মনসিংহ
Previous Post

‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো’

Next Post

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে: মির্জা ফখরুল

Next Post

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে: মির্জা ফখরুল

খালেদা জিয়া-কবরে সবস্তরের মানুষের শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT