নির্বাচনের তারিখ ঘোষণার আগে ইসলামী দলগুলোর মধ্যে কোন জোট বা ঐক্য হচ্ছে না বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য বা জোট হলেও তা হবে শুধু এক ব্যালটের জোট। এটি কোন রাজনৈতিক জোট নয় বলে জানান দলগুলোর নেতারা।








