চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্য বলার জন্য দেউলিয়া, মামলার নিষ্পত্তি চান অ্যাম্বার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 20, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
Two courtroom witnesses, a man with sunglasses and a woman with blonde hair, testify. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাম্বার হার্ড ঘোষণা করেছেন যে তিনি তার প্রাক্তন স্বামী, অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে দায়ের করা মাল্টিমিলিয়ন ডলারের মানহানির মামলায় একটি নিষ্পত্তিতে পৌঁছেছেন।

ইনস্টাগ্রামে এই বিষয়ে অ্যাম্বার একটি নোট শেয়ার করেছেন। ভার্জিনিয়া আদালত থেকে জনি ডেপকে ১০ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেওয়ার পরে এই ঘোষণা দিয়েছেন অ্যাম্বার।

অ্যাম্বার লিখেছেন, ‘মানহানি মামলার নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছি। আমি এই মামলা করিনি। আমি শুধু নিজের সত্যটা বলে গিয়েছি, আমার ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে জেনেও। সামাজিক মাধ্যমে যে ধরনের নোংরামির শিকার হয়েছি তা হলো অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা নারীদের ‘রি-ভিকটিমাইজড’ হওয়া। অবশেষে আমার কাছে এমন কিছু থেকে নিজেকে মুক্ত করার সুযোগ এসেছে যা থেকে আমি ছয় বছর আগে মুক্তি পাওয়ার চেষ্টা করেছিলাম।’

তিনি আরও লিখেছেন, ‘আমেরিকার আইনি ব্যবস্থায় বিশ্বাস হারিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি, গোপনীয় সাক্ষ্য যেখানে ফাঁস হয়ে সামাজিক মাধ্যমের বিনোদনের খোরাক হয়। যুক্তরাজ্যের বিচারকের সামনে যখন দাঁড়িয়েছি, তখন নিরপেক্ষ ও ন্যায্য বিচার পেয়েছিলাম। আদালত প্রমাণ খুঁজে পেয়েছিল যে আমি পারিবারিক ও যৌন সহিংসতার শিকার হয়েছি।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে সকল সাক্ষ্যপ্রমাণ দেয়ার পরেও সাক্ষ্যকে সমর্থন করে এমন প্রচুর, প্রত্যক্ষ প্রমাণ বাদ দেওয়া হয়েছিল। জনপ্রিয়তা এবং ক্ষমতাই সেখানে যুক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি এমন সব অপমানের সম্মুখীন হয়েছিলাম যেন আমার বেঁচে থাকাই কঠিন হয়ে পড়ে। এত কিছুর পরেও আমার মার্কিন আপিল সফল হয়। নতুন বিচারকের মাধ্যমে পুনর্বিচার হলে সব সত্য সামনে আসবে। তবে আমার পক্ষে তৃতীয়বারের মতো আইনি জটিলতায় জড়ানো সম্ভব নয়।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘সময় অনেক মূল্যবান। আমার সময়গুলোকে উৎপাদনশীল এবং উদ্দেশ্যমূলক ভাবে ব্যয় করতে চাই। অনেক বছর ধরে আমি একটি কঠিন এবং ব্যয়বহুল আইনি প্রক্রিয়ার মধ্যে আটকে আছি, যা আমার বাক স্বাধীনতার অধিকার রক্ষা করতে অক্ষম বলে প্রমাণিত হয়েছে। আমি আমার সামর্থ্যের বাইরে এমন কোনো বিলের ঝুঁকি নিতে পারি না – যেটি কেবল আর্থিক নয়, মানসিক এবং শারীরিক ধাক্কাও। একজন নারীকে সত্য বলার জন্য দেউলিয়া হওয়ার পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়, তবে দুর্ভাগ্যবশত এমনটাই হয়ে থাকে।’

২০১৫ সালে ঘর বেঁধেছিলেন জনি ডেপ ও অ্যাম্বার হার্ড কিন্তু দুই বছরের মধ্যে ২০১৭ সালে বৈবাহিক সম্পর্কের ইতি হলিউডের তারকা দম্পত্তি। এরপর ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে এক নিবিন্ধে নিজেকে পারিবারিক সহিংসতার শিকার হিসেবে তুলে ধরেন হার্ড। তাতে ক্ষুব্ধ হয়ে সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেন ডেপ। তার পাল্টায় ১০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা মামলা করেন হার্ড।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: অ্যাম্বার হার্ডআদালতজনি ডেপনারীবিচারলিড বিনোদনসিনেমা
Previous Post

রাষ্ট্র মেরামতে বিএনপির রূপরেখা হাস্যকর ও স্টান্টবাজি: কাদের

Next Post

চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পালন করতে হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পালনের গুরুত্ব বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পালন করতে হবে: প্রধানমন্ত্রী

আখের ক্ষতিগ্রস্ত ক্ষেতের ছবি, জমিতে নষ্ট হচ্ছে আখ।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরের ফরিদগঞ্জে জমিতেই নষ্ট হচ্ছে আখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT