চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্বানিদের প্রি-ওয়েডিংয়ে অতিথিদের জন্য যত এলাহি আয়োজন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 02, জুন 2024
in বিনোদন
A A
দম্পতি প্রি-ওয়েডিং অনুষ্ঠানে হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির বাড়ির অনুষ্ঠান মানেই জমকালো আয়োজন। চলতি বছরের মার্চে দেশটির জামনগরে তার ছোট ছেলে অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল আম্বানি পরিবার।

চলতি বছরের ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে গাঁটছড়া বাঁধবেন অনন্ত-রাধিকা। তার আগেই আরেক দফা অনুষ্ঠিত হয়ে গেল তাদের বিয়ের দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান। গত ২৯ মে থেকে ইতালি ও ফ্রান্সে বসে এই প্রি-ওয়েডিংয়ের আসর। অনুষ্ঠানটি চলে গত ১ জুন পর্যন্ত। এবারের অনুষ্ঠান একটি ক্রুজে হয়। সেখানে বিভিন্ন ভিআইপি গেস্ট থেকে শুরু করে বলিউড ও স্পোর্টস তারকারাও ছিলেন।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী, অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রি-ওয়েডিংয়ে অতিথিদের জন্য এলাহি আয়োজন। আম্বানিদের তরফে অনুষ্ঠানে অতিথিদের আগমনের জন্য বুক করা হয়েছিল ২০টি চার্টার্ড বিমান। আর এই লিস্টের অতিথিরা গত ২৮মেতেই বার্সেলোনায় পৌঁছান। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত তারকারা যাতে গন্তব্যে পৌঁছাতে পারেন তাই এই বিমানের ব্যবস্থা করা হয়েছিল।

এছাড়া পরিবারের সবাই, বিজনেস পার্টনার, বন্ধু, স্টাফ এবং নৃত্যশিল্পীদের নিয়ে যাওয়ার জন্য ১২টি প্রাইভেট জেটের ব্যবস্থা করেছেন তারা। এ ছাড়াও অন্যান্য অতিথিদের জন্য মোট ১৫০ টি আলিশান গাড়ির ব্যবস্থা করা হয়েছিল’।

শুধু তাই নয়, অনন্ত রাধিকার এই প্রাক-বিবাহ অনুষ্ঠানে রাখা হয় দুর্দান্ত সব মেনু। ভারতীয় বিভিন্ন পদের সঙ্গে আন্তর্জাতিক মানের বিভিন্ন পদও ছিল। দারুণ আলো এবং গান-বাজনার ব্যবস্থাও তো ছিলই।

ছোটবেলার বন্ধুত্ব থেকেই প্রেম শুরু হয় অনন্ত-রাধিকার। গেল বছর জমকালো আয়োজনেই তাদের বাগদান সম্পন্ন হয়। এরপর এই বছরের শুরুতে তাদের গুজরাটের জামনগরে প্রথম প্রাক-বিবাহ অনুষ্ঠিত হয়। এরপর বিদেশে অনুষ্ঠিত হলো এই দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান।- টাইমস অব ইন্ডিয়া 

Tags: অনন্ত আম্বানিমুকেশ আম্বানিরাধিকা মার্চেন্ট
Previous Post

বিশ্বকাপ: যুক্তরাষ্ট্র-কানাডা রোমাঞ্চে যত রেকর্ড হল

Next Post

দ্বিতীয় দিনে কমে গেল ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র আয়

Next Post
দ্বিতীয় দিনে কমে গেল 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'র আয়. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দিনে কমে গেল 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'র আয়

তিনজন শিক্ষার্থী outdoors, একটিতে sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT