চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ মাসে আমাজন বন উজাড় কমেছে প্রায় ৩৪ শতাংশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:27 অপরাহ্ন 07, জুলাই 2023
in আন্তর্জাতিক
A A
অরণ্য বনাঞ্চলের সবুজ গাছপালা ও গাছের শীর্ষ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের আমাজন বন উজাড় গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি বছর ৩৩ দশমিক ৬ শতাংশ কমেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 

শুক্রবার ৭ জুলাই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, ব্রাজিল সরকার জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছয় মাসের এক প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, চলতি বছর রেইনফরেস্ট কমেছে প্রায় দু’হাজার ৬৪৯ বর্গ কিলোমিটার।

এতে বলা হয়, গত বছরের প্রেসিডেন্ট বলসোনারোর অধীনে একই সময় জানুয়ারি থেকে জুন ছয় মাসে আমাজন বন কমেছিল প্রায় তিন হাজার ৯৮৮ বর্গ কিলোমিটার। যা বর্তমান সরকারর চেয়ে ৩৩ দশমিক ৬ শতাংশ বেশি।

এছাড়াও ২০৩০ সালের মধ্যে বন উজাড় বা বন ছাড়পত্র শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট লুলা। কিন্তু এটা তার জন্য বড় ধরনের এক চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। ব্রাজিলের অধিকারে রেইনফরেস্টের যে এলাকাটি রয়েছে, তা এখনও নিউইয়র্ক সিটির আয়তনের তিনগুণ বেশি।

যদিও এর আগে বিগত কয়েক বছরে বন উজাড়ের মাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তারপরও প্রেসিডেন্ট নিজের প্রতিশ্রুতি নিয়ে আশাবাদী এবং সে হিসেবে কাজ করছেন।

বৃহস্পতিবার ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পেস রিসার্চ নতুন স্যাটেলাইটের তথ্য উপস্থাপন করেছে।

এ সময় দেশটির পরিবেশ মন্ত্রী মেরিনা সিলভা সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাজন বন উজাড়ের একটি স্থির নিম্নগামী প্রবণতায় পৌঁছেছি।’ তিনি বলেন, গত বছর এ সময়ের তুলনায় রেকর্ড হারে বন উজাড় কমেছে। শুধুমাত্র জুন মাসের হিসেবে যা ৪১ শতাংশ মনে করা হচ্ছে।

Previous Post

প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুসংখ্যা কমিয়ে এনেছে বাংলাদেশ

Next Post

৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Next Post
সমুদ্র বন্দরে লাল পতাকা উড়ছে, সতর্ক সংকেত নির্দেশ করে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রোহিঙ্গা ক্যাম্পের ঝুপড়ি ঘর ও মানুষের জীবনযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ সংঘর্ষে ৫ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT