চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের হ্যাটট্রিকে মালিকের সাথে কথা বলা ‘সহজ’ হয়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 পূর্বাহ্ন 17, জানুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যাচে উল্লাসরত ফুটবল খেলোয়াড়, লাল জার্সি পরা, মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমার্ধের শেষদিকে নিজেদের জালে বল জড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে পিছিয়ে দিয়েছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তে। ৮০ মিনিট পর্যন্ত ওই গোলে পিছিয়ে থেকে দলটি ম্যাচে ফেরে ৮২ মিনিটে। সেখান থেকে হ্যাটট্রিক করেন আমাদ দিয়েলো। আমাদের হ্যাটটিকে রেড ডেভিলদের মালিক স্যার জিম র‌্যাটক্লিফের সাথে কথা বলা সহজ হয়েছে কোচ রুবেন আমোরিমের জন্য।

প্রায় হারতে বসা ম্যাচ জিতে মালিক র‌্যাটক্লিফের সঙ্গে কথা প্রসঙ্গে আমোরিম জানান, ‘বিভিন্ন বিষয়ে তার সাথে আমার মিনিট পাঁচেক কথা হয়েছিল। খেলাটা খুব একটা ভালো হয়নি, কিন্তু এর ফল আমাদের কথোপকথনে সাহায্য করেছে। আমরা আমাদের কাজ চালিয়ে যাব।’

‘ম্যাচে জয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। জানি সমর্থকরা আমাদের থেকে আরও ভালো ফুটবল আশা করে, কিন্তু আমাদের জয় প্রয়োজন। যেভাবেই হোক আমাদের জয় এসেছে এবং পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে চলেছি।’

আমাদের প্রথম হ্যাটট্রিকের প্রতিক্রিয়া ছিল, ‘সম্ভবত আমার জীবনের অন্যতম সেরা সপ্তাহ। এ জয়ে আমি বেশ খুশি। দলের জয় প্রাপ্য ছিল, যার জন্য আমি খুব খুশি। আমরা জানি দলে মানসম্পন্ন খেলোয়াড় আছে। পরবর্তী সময়ে আমাদের আরও ক্ষুরধার হতে হবে। আজ আমরা শেষ পর্যন্ত দেখালাম আমরা সেরা দল।’

জয়ে লিগ টেবিলে কিছুটা পরিবর্তন এসেছে। প্রিমিয়ার লিগে ১২তে উঠে এসেছে ইউনাইটেড, শীর্ষেই আছে লিভারপুল। দুইয়ে আর্সেনাল এবং তিনে নটিংহ্যাম ফরেস্ট।

Tags: আমাদআমোরিমম্যানচেস্টার ইউনাইটেডর‍্যাটক্লিফলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু

Next Post

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে আজ ‘প্রিয় মালতী’

Next Post
দুর্দশাগ্রস্ত নারী চোখে আশার আলো, বাংলাদেশের সমাজের বাস্তবতা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে আজ 'প্রিয় মালতী'

রক্তদান ক্যাম্পে রোগীদের জন্য রক্ত সংগ্রহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা-স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে প্রয়োজন ১০ বিলিয়ন ডলার: ডব্লিউএইচও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT