চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেন আলভেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 পূর্বাহ্ন 08, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আলভেজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে আদালতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতে জবানবন্দি দেয়ার সময় বার্সেলোনার একটি নাইটক্লাবে এক তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন দানি আলভেজ। ব্রাজিলের সাবেক মিডফিল্ডারের দাবি, শারীরিক সম্পর্কে জড়াতে তাদের দুজনেরই সম্মতি ছিল।

আলভেজের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি গত সোমবার শুরু হয়। যৌন নির্যাতনের অভিযোগ আনা তরুণী সাক্ষী, পুলিশ এবং বিশেষজ্ঞরা সাক্ষ্য দেয়ার দুইদিন পর বুধবার ৪০ বর্ষী ফুটবলার আদালতে নিজের বক্তব্য রাখেন।

আলভেসকে একটি লম্বা-হাতা সাদা সোয়েটার, গাঢ় ট্রাউজার এবং চশমা পরিহিত অবস্থায় আদালতে হাতকড়া পরে নিয়ে যাওয়া হয়েছিল। তার মা বাইরে উপস্থিত ছিলেন।

২০২২ সালের ৩১ ডিসেম্বর নাইটক্লাবের বাথরুমে এক তরুণীকে যৌন সম্পর্কে জড়াতে বাধ্য করার দায়ে অভিযুক্ত হন আলভেজ। বিষয়টি নিয়ে আদালতে নিজের আইনজীবীর করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সেই ধরণের মানুষ নই।’

অভিযোগকারী ব্যক্তি আইনজীবীদের বলেছিলেন, তিনি আলভেজের সঙ্গে নাচছিলেন এবং তার সঙ্গে স্বেচ্ছায় বাথরুমে প্রবেশ করেছিলেন। কিন্তু পরে যখন তিনি বের যেতে চাইছিলেন তখন, আলভেজ তাকে যেতে দেননি। তরুণীর ভাষ্য, তিনি আমাকে চড় মেরেছেন, অপমান করেছেন এবং ধর্ষণ করেছেন।

এ সকল অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন আলভেজ। বলেছেন, ‘আমরা দুজনেই নিজেরা উপভোগ করছিলাম। তিনি কখনো আমাকে চলে যেতে বলেননি বা এমন কোনো ইঙ্গিত দেননি যে আমার সাথে যৌন সম্পর্ক করতে চান না। আমি তাকে থাপ্পড় মারিনি লিংবা অপমান করিনি।’

এর আগে ব্রাজিলের সাবেক ফুলব্যাকের বিরুদ্ধে ৯ বছরের জেল শাস্তি দাবি করেন স্পেনের আইনজীবীরা। বার্সা ও পিএসজির সাবেক এই খেলোয়াড়ের কাছে ভুক্তভোগীর জন্য ১ লাখ ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণও দাবি করেন তারা।

Tags: আদালতআলভেজবার্সেলোনাব্রাজিললিড স্পোর্টসস্পেন
Previous Post

আরও রক্তপাতের শঙ্কা: সমর্থকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে মিয়ানমার সরকার

Next Post

পরের দুই টেস্টও খেলবেন না কোহলি, অনিশ্চতায় শেষ ম্যাচ

Next Post
বিরাট কোহলি ক্রিকেট ব্যাট হাতে, গ্লাসেস পরা, প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পরের দুই টেস্টও খেলবেন না কোহলি, অনিশ্চতায় শেষ ম্যাচ

বিক্রান্তের বাবা হওয়ার খুশির মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হলেন 'টুয়েলভথ ফেল' তারকা বিক্রান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT