চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন নিপীড়নের মামলা থেকে খালাস পেলেন আলভেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:05 অপরাহ্ন 28, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আলভেজের জামিনের সময়ের ছবি, আদালত ভবনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার নৈশক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাড়ে চার বছরের কারাদণ্ড শাস্তি পেয়েছিলেন সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। দুই বছর পর অবশেষে সেই মামলা থেকে খালাস পেলেন বার্সেলোনা সাবেক তারকা।

শুক্রবার আলভেজ নির্দোষ সাব্যস্ত করে মামলা থেকে খালাস দিয়েছেন কাতালোনিয়ার সর্বোচ্চ আদালত। আলভেজের বিরুদ্ধে দেয়া নিম্ন আদালতের রায়ে ‘অসঙ্গতি ও সাংঘর্ষিক তথ্য’ আছে ‍উল্লেখ করে ভুক্তভোগী তরুণীর স্বাক্ষ্য যথেষ্ট নয় বলে নতুন রায় দিয়েছেন আপিল বিভাগ।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ব্রাজিল ও সাবেক বার্সা তারকার বিরুদ্ধে রায় দেন কাতালোনিয়ার একটি নিম্ন আদালত। পরের মাসেই আপিল করেন এবং ১ মিলিয়ন ইউরোর বিনিময়ে জামিন পান কারাগার থেকে। তিন দিনের শুনানি শেষে আজ নতুন করে রায় দিয়েছেন আপিল বিভাগ। যেখানে ওই তরুণীর স্বাক্ষ্যে ঘাটতি আছে দাবি করা হয়। একইসঙ্গে নির্দোষ হিসেবে সাব্যস্ত করা হয় আলভেজকে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা ভ্রমণ নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে। চাইলে তিনি স্পেন ছাড়তে পারবেন।

মামলা পরিচালনাকারী উচ্চ আদালতের তিন ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ‘উচ্চ আদালত আগের রায়ে অনেক ফাঁকফোকর, অসম্পূর্ণতা, অসঙ্গতি ও সাংঘর্ষিক বিষয় পেয়েছেন। যার ভিত্তিতে বিচারিক মূল্যায়ন এবং পরিণতির পথে হেঁটেছে তারা।’ এ ছাড়া যথেষ্ট তথ্যপ্রমাণ’ না থাকায় আলভেজকে অপরাধ করেছেন বলে মনে হয়নি তাদের, সে কারণে মামলার কার্যক্রম শেষের ঘোষণা দিয়েছেন আদালত।

রায়ের পর আলভেজের আইনজীবী ইরেন গার্দিওলা বলেন, ‘আমরা খুশি, অবশেষে ন্যায়বিচার হয়েছে। এটা প্রত্যাশিত ছিল। আলভেজ নির্দোষ, সেটা প্রমাণিত হলো।’

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের পর ছুটিতে স্পেনের বার্সেলোনাতে ধর্ষণের অভিযোগ আসে আলভেজের বিরুদ্ধে। যার কারণে কারাবরণ করতে হয় ব্রাজিল তারকাকে। এবং মেক্সিকান ক্লাব পুমাস তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করে।

Tags: আদালতআলভেজধর্ষণবার্সেলোনাব্রাজিললিড স্পোর্টস
Previous Post

ডিআরইউতে দুর্বৃত্তদের হামলা, আহত ৩

Next Post

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ওলমো

Next Post
ফুটবল খেলোয়াড় মাঠে প্রশিক্ষণরত, পরিধান করেছেন বার্সেলোনা জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ওলমো

বিশ্বকাপ জেতা দলের সদস্যরা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ক্লাব বিশ্বকাপ জিতলেও আমরা বোনাস পাওয়ার যোগ্য নই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT