চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাটলেটিকোয় ‘নতুন চ্যালেঞ্জ’ নিতে প্রস্তুত আলভারেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 অপরাহ্ন 17, আগস্ট 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড় লিওনেল মেসি মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটি ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন জুলিয়ান আলভারেজ। স্বদেশি কোচ দিয়েগো সিমিওনের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন বিশ্বজয়ী এই আর্জেন্টাইন। নতুন ক্লাবে গিয়ে জানালেন নতুন চ্যালেঞ্জ নিতেই সিটি ছেড়েছেন ২৪ বর্ষী ফরোয়ার্ড।

ম্যানসিটিতে দুটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ আলভারেজ জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ক্লাবে থাকাকালীন, তিনি ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও ২০২৪ সালে কোপা আমেরিকা জয়েও রেখেছেন দারুণ ভূমিকা। তবে হঠাৎ করে পথ বাড়ালেন অনিশ্চিত গন্তব্যের দিকে।

সিটিজেনদের ছেড়ে অ্যাটলেটিকোয় যাওয়া প্রসঙ্গে আলভারেজ বলেছেন, ‘অনুভব করছিলাম এখন আমার ক্যারিয়ারের পরিবর্তন দরকার। নতুন চ্যালেঞ্জ নিতে হবে। আমি বিশ্বাস করি, এই ক্লাব আমাকে সেরাটা দেয়ার সুযোগ দিবে।’

‘এখানে এসেছি দলকে সাহায্য করতে এবং প্রতিটি শিরোপার জন্য লড়তে। আমি খুব খুশি একই সঙ্গে অনুপ্রাণিত। ম্যানসিটিতে দু’বছরে আমি অনেক কিছু শিখেছি। আমি পেপ গার্দিওলার কাছে কৃতজ্ঞ। আমি সিমিওনের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। তিনি এই ক্লাব ও স্প্যানিশ লিগে যে অবদান রেখেছেন তা অসাধারণ।’

২০২২ সালে স্বদেশি ক্লাব রিভার প্লেট ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন আলভারেজ। বেশিরভাগ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নামলেও সুযোগ কাজে লাগিয়ে সিটিজেনদের হয়ে ১০৩ ম্যাচে করেছেন ৩৬ গোল। সিটির হয়ে নিজের প্রথম মৌসুমে ট্রেবল জয়ের স্বাদ পান ২৪ বর্ষী তারকা।

আগামী সোমবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে অ্যাটলেটিকোর জার্সিতে অভিষেক হতে পারে আলভারেজের।

Tags: অ্যাটলেটিকোআর্জেন্টিনাআলভারেজগার্দিওলাদিয়েগো সিমিওনেম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

কেন সিনেমা থেকে দূরে বাংলা সিনেমার ‘আম্মাজান’?

Next Post

ইউনাইটেডের জয়ে ‘নিখুঁত’ অভিষেক জির্কজির

Next Post
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনাইটেডের জয়ে ‘নিখুঁত’ অভিষেক জির্কজির

শাহরুখ খানের স্টাইলিশ ছবি, চোখে গভীর ভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়টায় ঘুমান, কতবার খান, জানালেন শাহরুখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT