বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করলেও তাদের স্বাগত জানানো হয়নি বলে অভিযোগ করেছেন সৌদি রাষ্ট্রদূত ইসা আল দুহাইলান। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভালো বলা হলেও আদতে সেটা নয়। বর্তমানে পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে বলেও জানান তিনি।








