চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ-স্বস্তিকার সঙ্গী ভাবনা, টার্গেট নেটফ্লিক্স-অ্যামাজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 অপরাহ্ন 23, আগস্ট 2024
in বিনোদন
A A
তিনজন মানুষ হাসিমুখে ছবি তুলছেন, এক নারী, এক পুরুষ ও এক নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘আলতাবানু জোছনা দেখেনি’। হিমু আকরামের পরিচালনায় এতে অভিনয় করবেন অভিনেতা শরিফুল রাজ, পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। সম্প্রতি যুক্ত হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং করবেন বলে জানালেন হিমু আকরাম। তার কথা, দেশের তিনটি অঞ্চলে শুটিং করবো। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স অথবা অ্যামাজন প্রাইমে মুক্তি টার্গেট করে বানাতে যাচ্ছি।

বহু নাটক বানিয়েছেন হিমু। এবারই প্রথম সিনেমা বানাতে যাচ্ছেন তিনি। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, প্রথম সিনেমা বানাতে যাওয়াত অনুভূতি সর্বত্র গ্রাস করে ফেলেছে। যেখানে যাচ্ছি মনে হচ্ছে সিনেমার প্রতিটি চরিত্র আমার চারপাশে বিরাজ করছে। ঘোরের মধ্যে থেকে ভাবছি কখন শুরু করবো, আর কখনই বা মানুষকে দেখাবো। সবকিছু গুছিয়ে নিয়েছি, আশা করা যাচ্ছে সেপ্টেম্বরে শুটিংয়ে নামবো।

চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি, বিভিন্ন মানুষ ও স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ
স্বস্তিকা, রাজ ও ভাবনাকে চূড়ান্ত করেছেন বলে জানান হিমু আকরাম

হিমু আকরাম জানান, ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমাটি ডার্ক থ্রিলার গল্পে নির্মিত হবে। তিনি বললেন, প্রথম সিনেমাতে একটু কঠিন গল্প বেছে নিয়েছি। দীর্ঘদিন ধরে শ্রম দিয়েছি। আমার বিশ্বাস, উতরে যেতে পারবো। এই সিনেমা হলে মুক্তির পর টার্গেট হচ্ছে, নেটফ্লিক্স অথাবা অ্যামাজন প্রাইমে রিলিজ দেয়া। সেদিক মাথায় রেখে ডাবিং, কালার, ফ্রেমিং সবকিছুতে ওই বিশ্বমানের রাখা হবে। আমেরিকার একটি এজেন্সির মাধ্যমে তাদের সঙ্গে আগেই যোগাযোগ করেছি। চিত্রনাট্যকে কয়েকটি জায়গায় তারা কারেকশন দিয়েছিল। সেগুলো সমাধান করা হয়েছে।

ভাবনা বলেন, গত দুমাস ধরে এই সিনেমা নিয়ে আলাপ হচ্ছিল। গল্প-চরিত্রটা খুবই ভালো লেগেছে। এমন ধরনের চরিত্রে আমি আগে কখনও কাজ করিনি। তাছাড়া এই ছবিতে কাজের আরেকটি ভালো লাগার দিক হলো, স্বস্তিকা মুখার্জী; যিনি আমার ভীষণ প্রিয় একজন অভিনেত্রী।

Tags: অ্যামাজনআলতাবানু জোছনা দেখেনিনেটফ্লিক্সভাবনালিড বিনোদনশরিফুল রাজসিনেমাস্বস্তিকাহিমু আকরাম
Previous Post

বন্যায় ১১ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪৫ লাখ মানুষ

Next Post

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আব্দুল হাফিজ

Next Post
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজের ছবি, পেশাদারী পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আব্দুল হাফিজ

শিল্প উপদেষ্টা ও সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুত সময়ে একটি নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর: শিল্প উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT