চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন তারকার মাসহ ‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন ১২ মা

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এর উদ্যোগে ‘গরবিনী মা’ সম্মাননা প্রদানের এক যুগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 অপরাহ্ন 09, মে 2025
in বিনোদন
A A
১২ মা গর্বিত, গরবিনী মা সম্মাননা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শোবিজ অঙ্গনের তিন তারকার মাসহ এ বছর ১২ মাকে ‘গরবিনী মা’ সম্মাননা জানাতে যাচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। এই আয়োজনের একটি আমন্ত্রণপত্র চ্যানেল আই অনলাইনের হাতে এসেছে।

আমন্ত্রণ পত্রের বরাতে জানা যায়, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এর উদ্যোগে বিগত ১১ বছর ধরে বিশ্ব মা দিবসে দেয়া হচ্ছে ‘গরবিনী মা’ সম্মাননা। এ বছর এই সম্মাননা প্রদানের এক যুগ পূর্তি। আর সেই ধারাবাহিকতায় এবার বিভিন্ন ক্ষেত্রে সফল ১২ সন্তানের মাকে সম্মাননা প্রদান করা হবে।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, ‘গরবিনী মা সম্মাননা ২০২৫’-এ এ বছর সম্মানিত হচ্ছেন বিনোদন অঙ্গনের তিন গুণী সন্তানের মা।

ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আগামী রবিবার (১১ মে) এক বিশেষ আয়োজনে এই সম্মাননা প্রদান করা হবে।  বিনোদন অঙ্গন থেকে অভিনয়ে সুমাইয়া শিমু ও আবদুন নূর সজলের মা এবং গানে দিলশাদ নাহার কনার মাকে এই সম্মাননা প্রদান করা হবে।

এছাড়া প্রশাসন, আইন ও বিচার, শিক্ষা, অর্থনীতি, আইনশৃঙ্খলা, চিকিৎসা, প্রকৌশল, সাংবাদিকতা এবং বিশেষ ক্ষেত্রের অদম্য মেধাবী শিক্ষার্থীর মায়েদের এই পুরস্কার প্রদান করা হবে।

তিন তারকার মাসহ আরো যারা পাচ্ছেন ‘গরবিনী মা’ সম্মাননা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডা. নাজমুল হোসেন, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

গরবিনী মা-২০২৫ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি প্রীতি চক্রবর্ত্তী।

Tags: অভিনয়কনাগরবিনী মাবিশ্ব মা দিবসমা দিবসলিড বিনোদনসংগীতসজলসিনেমাসুমাইয়া শিমু
Previous Post

বিশেষ ফ্লাইটে পাকিস্তান ছেড়ে গেলেন রিশাদ-নাহিদ

Next Post

বিএনপি ব্যতীত সকল রাজনৈতিক দল এখন শাহবাগে: সারজিস

Next Post
শাহবাগে বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি ব্যতীত সকল রাজনৈতিক দল এখন শাহবাগে: সারজিস

ক্রিকেটাররা আইপিএল ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত পিএসএল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT