চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হায়দরাবাদে আল্লু অর্জুনের হাজার কোটির বাড়িতে ভাঙচুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 অপরাহ্ন 23, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
আল্লু অর্জুনের বাড়িতে ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিকে বাড়ছে ‘পুষ্পা ২: দ্য রুল’ এর বক্স অফিস সংগ্রহ। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে ছবির নায়ক আল্লু অর্জুনকে ঘিরে বিতর্ক ও বিক্ষোভ। পরিস্থিতি এমনই যে এখন দক্ষিণী অভিনেতার সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজনৈতিক বিতণ্ডাও। যার প্রেক্ষিতে রবিবার (২২ ডিসেম্বর) আল্লু অর্জুনের হায়দরাবাদের জুবিলি হাউসের বাড়িতে বিক্ষোভ দেখানোর সময় এক দল মানুষ পাথর ছুড়েছেন বলে অভিযোগ।

জানা গেছে, আল্লু অর্জুনের হায়দরাবাদের বাড়িতে ভাঙচুর চালায় ওইউ জেএসি (Joint Action Committee of Osmania University students)। ‘পুষ্পা ২’-র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নিহতের জন্য টাকা চাওয়া নিয়ে এই ঘটনার পর হায়দরাবাদের জুবিলি হিলসে উপস্থিত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তাঁর বাবা আল্লু অরবিন্দ।

ছেলে আল্লু অর্জুনের সঙ্গে তার বাড়িতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অরবিন্দ বলেন, ‘আজ আমাদের বাড়িতে কী ঘটেছে তা সবাই দেখেছে। তবে এখন আমাদের সময় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এখন আমাদের কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সঠিক সময় নয়।’

পুলিশ ভাঙচুরকারীদের গ্রেপ্তার করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ অপরাধীদের ধরে নিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এখানে কেউ গোলমাল করতে এলে পুলিশ তাদের ধরে নিয়ে যেতে প্রস্তুত। এ ধরনের ঘটনাকে কারও প্রশ্রয় দেওয়া উচিত নয়।’ সঙ্গে আল্লুর বাবা আরও বললেন, ‘তবে মিডিয়া রয়েছে বলেই আমি নিজের প্রতিক্রিয়া জানাব না। এখন সময় সংযমের। আইন তার নিজস্ব পথে চলবে।’ রবিবার আল্লু অর্জুন ও অরবিন্দের হায়দরাবাদের বাড়িতে ফুলের টব ভেঙে, টমেটো ছুঁড়ে মারেন বিক্ষোভকারীরা।

এক বিক্ষোভকারী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের দাবি, আল্লু অর্জুন প্রয়াত রেবতীর পরিবারের খেয়াল রাখুন। ৬ ঘণ্টা জেলে থাকার পর, যখন তিনি জেল থেকে বেরিয়ে এলেন, তখন কেন এত চলচ্চিত্র ব্যক্তিত্ব তার সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু একজন মহিলা মারা গেলে তাদের কেউই পাত্তা দিল না। হামলার সময় বাড়িতে থাকা অর্জুনের দুই সন্তান আহান ও আরহাকে তাদের মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে রবিবার আল্লু অর্জুন সমাজমাধ্যমে নিজের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছিলেন। ইনস্টাগ্রামে আল্লু লেখেন, “আমি আমার সকল ভক্তকে অনুরোধ জানাব তারা যেন আবেগ প্রকাশের সময় দায়িত্বজ্ঞান বজায় রাখেন, যেমন তারা সব সময়ই করে থাকেন এবং অনলাইন বা অফলাইনে কোন অশালীন মন্তব্য বা আচরণ করা থেকেও বিরত থাকুন।” শুধু তাই নয়, আল্লু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কোন ভুয়ো প্রোফাইল থেকে তর ভক্ত সেজে যদি কেউ এমন কোন কাজ করেন তা হলে আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন তিনি। নিজের ভক্তদের উদ্দেশে তার অনুরোধ, “এ ধরনের কোনও পোস্টের সঙ্গে জড়িয়ে পড়বেন না।”

৪ ডিসেম্বর অর্জুন তার পুষ্পা টিম এবং সহ-অভিনেত্রী রাশমিকা মান্দানা সঙ্গে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন। তার পরিদর্শনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যার ফলে একজন মহিলা পদপিষ্ট হয়ে মারা যান। আর তার ৯ বছরের ছেলের চিকিৎসা এখনও চলছে হাসপাতালে। এই মামলায় অভিনেতাকে ১৩ ই ডিসেম্বর রাতে গ্রেপ্তার করা হয়েছিল এবং হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার পরে ১৪ ডিসেম্বর সকালে মুক্তি পেয়েছিলেন।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি অভিনেতার বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছেন যে, তিনি যখন প্রেক্ষাগৃহে ছিলেন তখন তাঁকে মহিলার মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। তেলেঙ্গানা পুলিশও এই সংস্করণটিকে সমর্থন করে তবে অভিনেতা জোর দিয়েছিলেন যে তিনি পরের দিনই ঘটনাটি জানতে পারেন। শুধু তাই নয়, অভিযোগ অনুমতি না পাওয়ার পরেও সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন আল্লু ছবির প্রিমিয়ারের দিন।- হিন্দুস্থান টাইমস

Tags: আল্লু অর্জুনপুষ্পা ২বিক্ষোভ
Previous Post

ট্রাম্পের এআই উপদেষ্টা ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান

Next Post

মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মানহানির ঘটনা তদন্তের নির্দেশ: প্রেস উইং

Next Post
প্রধান উপদেষ্টার প্রেস উইং এর লোগো, বাংলাদেশের জাতীয় প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মানহানির ঘটনা তদন্তের নির্দেশ: প্রেস উইং

চ্যানেল আই অনলাইন বিটিভির জন্মদিনে তারিখ অভিধান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিভির জন্মদিনে চ্যানেল আইয়ে ‘তারিখ অভিধান’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT