চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল্লু অর্জুনের বাড়ির সামনে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের লাঠিচার্জ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 08, এপ্রিল 2026
in বিনোদন
A A

৪৪ বছরে পা দিলেন দক্ষিণী ছবির দুনিয়ার অন্যতম জনপ্রিয় তারকা আলু অর্জুন। আর ‘পুষ্পা’র জন্মদিন উপলক্ষে পুরো হায়দরাবাদজুড়েই শুরু হয়েছে উৎসবের আমেজ। অনুরাগীদের উন্মাদনাও আলাদা।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত থেকেই দক্ষিণী তারকার জুবিলি হিলসের বাসভবনের বাইরে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। কারও হাতে ব্লকবাস্টার তারকার ছবি, ফেস্টুন, কেউ বা আবার আল্লুর সিনেমার চরিত্রের আদলে সেজে তারকার একটু দর্শন পাওয়ার অধীর অপেক্ষায়।

অনুরাগীদের একাংশ আবার প্রিয় তারকার জন্মদিন উপলক্ষে দেদার আতশবাজিও ফাটালেন। আর সেই জনসুনামির কারণেই চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষমেশ উন্মত্ত অনুরাগীদের উপর লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। তবে জন্মদিন উপলক্ষে প্রিয় তারকার তরফে সারপ্রাইজও কিন্তু পেলেন ভক্তরা।

বুধবার (৮ এপ্রিল) সকাল সকালই প্রকাশ্যে এল আল্লু অর্জুনের মেগাবাজেট সিনেমার প্রথম লুক। ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি পরিচালিত এই কল্পবিজ্ঞান ছবির বাজেট ৮০০ কোটি টাকা। পুনর্জন্মের কাহিনি অবলম্বনে তৈরি এই ছবিতে আল্লুর সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাডুকোন।

আর আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে সেই সিনেমারই নাম ও লুক প্রকাশ্যে নিয়ে এলেন নির্মাতারা। ‘রাকা’ নামক এই ছবিতে একেবারে পাশবিক অবতারে ধরা দেবেন ‘পুষ্পা’। পোস্টারেই দেখা গেল ন্যাড়া মাথা, তীক্ষ্ম নখ, পশুর মতো লোমশ শরীর। আর বিশেষ দিনে দক্ষিণের এই মেগাস্টারের এমন ‘জান্তব দর্শনে’ অনুরাগীদের কৌতূহলের পারদ যে তুঙ্গে, তা বলাই বাহুল্য।

‘জওয়ান’ সিনেমা বক্স অফিসে সুনামি আনতেই গত দু’ বছর ধরে অ্যাটলি মগ্ন এই নতুন সিনেমার চিত্রনাট্য নিয়ে। হাজার হোক, একে মেগা বাজেট সিনেমা, উপরন্তু সম্মুখ সমরে দক্ষিণের দুই মহাতারকা। অতঃপর এই ছবি যে উন্মাদনার পারদ চড়াবে, তা হলফ করে বলা যায়।

বলিউড মাধ্যম সূত্রে খবর, অ্যাকশন প্যাকড সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। গত বছর থেকেই দিনরাত এক করে পুনর্জন্মের প্রেক্ষাপটে এই মেগা বাজেট ছবির কাজ করছেন অ্যাটলি কুমার। চিত্রনাট্যে অতীত এবং বর্তমান দুই সময়কাল ধরা হবে।

জানা গেছে, অ্যাটলি চিত্রনাট্যটা এমনভাবে তৈরি করছেন, যেরকম পিরিয়ডিক গল্প আগে কোনদিন সিনেমার পর্দায় দেখা যায়নি। কাল্পনিক জগতের আঁধারে ছবিতে থাকবে রুদ্ধশ্বাস সব দৃশ্য। অ্যাটলির ফ্রেমে যোদ্ধার অবতারে চমক দেবেন আল্লু। যেহেতু অতীত-বর্তমান মিলিয়ে গল্প সাজানো হয়েছে।

Tags: আল্লু অর্জুনজন্মদিনরাকা
Previous Post

দেশে এমপিওভুক্ত স্কুল-কলেজে ৬০ হাজার ২৯৫টি শিক্ষক পদ খালি

Next Post

৩ মাসে সড়ক দুর্ঘটনায় ২৩১ শিশু নিহত

Next Post
প্রতীকী ছবি

৩ মাসে সড়ক দুর্ঘটনায় ২৩১ শিশু নিহত

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT