চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশন কার কতো বাড়ছে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নবম জাতীয় বেতন কাঠামোর (নবম পে স্কেল) আওতায় অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশনে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের আর্থিক সুবিধা বাড়াতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।

তবে সবার পেনশন একই হারে বাড়বে না। অর্থ বিভাগের সূত্র জানিয়েছে, যাদের বর্তমান পেনশন কম, তাদের বৃদ্ধির হার তুলনামূলক বেশি হবে। আর যাদের পেনশনের পরিমাণ বেশি, তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার কম রাখা হবে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আলোচিত এক পদ এক পেনশন বা এক গ্রেড এক পেনশন (ওআরওপি) ব্যবস্থা এখনই পুরোপুরি চালু হচ্ছে না। সামরিক ও বেসামরিক উভয় খাতে ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে এই ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের এই নীতির লক্ষ্য হলো ভিন্ন সময়ে একই পদ বা স্কেল থেকে অবসরে যাওয়া কর্মচারীদের পেনশনে থাকা বৈষম্য কমানো। বর্তমানে অনেক আগে অবসরে যাওয়া কর্মীরা একই পদে সাম্প্রতিক সময়ে অবসরে যাওয়া ব্যক্তিদের তুলনায় কম পেনশন পান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যাদের মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা বা তার কম, তাদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। যাদের মাসিক পেনশন ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে, তাদের বাড়বে ৭৫ শতাংশ। এ ছাড়া ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত যারা পেনশন পান, তাদের বাড়বে ৬৫ শতাংশ; ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের বাড়বে ৬০ শতাংশ এবং যাদের পেনশন ৪০ হাজার ১ টাকার বেশি, তাদের পেনশন বাড়বে ৫৫ শতাংশ হারে।

ওআরওপি পুরোপুরি চালু হলে একই পদ ও স্কেলের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের মধ্যে থাকা এই ব্যবধান অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

একসঙ্গে ওআরওপি বাস্তবায়ন না করার কারণ হিসেবে প্রয়োজনীয় অর্থ ও তথ্যের সীমাবদ্ধতার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

তিনি জানান, সামরিক ও বেসামরিক উভয় খাতে একসঙ্গে এই ব্যবস্থা চালু করা হলে বিপুল অর্থের প্রয়োজন হবে। পাশাপাশি ২০১৯ সালের আগে অবসরে যাওয়া বেসামরিক কর্মচারীদের প্রয়োজনীয় তথ্যও পর্যাপ্ত নেই।

এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে ওআরওপি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tags: নবম পে-স্কেল
Previous Post

বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ

Next Post

রাশিয়া-জার্মানি উত্তেজনা, জার্মান কনস্যুলেট বন্ধের নির্দেশ মস্কোর

Next Post
ছবি: সংগৃহীত

রাশিয়া-জার্মানি উত্তেজনা, জার্মান কনস্যুলেট বন্ধের নির্দেশ মস্কোর

ছবি: সংগৃহীত

'২০২৩ সালের তুলনায় চলতি বছর একই সময়ে লোডশেডিং কম'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT