চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাল্লেগ্রিকে বরখাস্ত করল জুভেন্টাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 পূর্বাহ্ন 18, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
জুভেন্টাসের কোচ অ্যাল্লেগ্রি মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা ইতালিয়ার ফাইনালে আটলান্টার বিপক্ষে জয়ের দুদিন পর কঠোর সিদ্ধান্তের কথা জানাল জুভেন্টাস। কোচ মাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রিকে দলটি বরখাস্ত করেছে। ক্লাবের পক্ষ থেকে শুক্রবার বিবৃতিতে জানানো হয়, অ্যাল্লেগ্রির আচরণ তাদের ‘মূল্যবোধের’ সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

সিরি আ কর্তৃপক্ষ তাকে ৫,৪০০ ডলার জরিমানাও করেছে। লিগের নিয়োগপ্রাপ্ত বিচারকের প্রতিবেদন অনুযায়ী, অ্যাল্লেগ্রি ‘আক্রমনাত্মক আচরণ’ করেছিলেন এবং রেফারিদের লক্ষ্য অপমানজনক ভাষা প্রয়োগ এবং বাজে অঙ্গভঙ্গি করেছিলেন।

ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচের পর সাংবাদিকদের প্রতিও আক্রমণাত্মক ছিলেন অ্যাল্লেগ্রি। দেশটির ফুটবল ফেডারেশন ফাইনালের সময়ের ঘটনাগুলো খতিয়ে দেখছে।

স্টপেজ টাইমে অ্যাল্লেগ্রি এক সিদ্ধান্তের প্রেক্ষিতে মেজাজ হারিয়ে ফেলেন ও তার জ্যাকেট ছিঁড়ে ফেলেন। আটলান্টাকে ১-০ গোলে হারানোর পর রেফারিকে বাজে কথা বলার কারণে লাল কার্ড দেখেন।

বিবৃতিতে জুভেন্টাস বলেছে, ফাইনালের সময় এবং পরে কিছু কিছু আচরণের জন্য তাকে বরখাস্ত করা হয়, জুভেন্টাস ক্লাবের মূল্যবোধের সাথে বেমানান বলে মনে করে। যারা ক্লাবের প্রতিনিধিত্ব করেন, তাদের আচরণ ভালো করা উচিৎ।

সিরি আ-তে জুভদের এখনো দুই ম্যাচ হাতে থাকলেও নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে থাকতে পারতেন না অ্যাল্লেগ্রি। তাৎক্ষণিকভাবে তুরিনের বুড়িরা তার পরিবর্তে কাকে কোচ নিয়োগ দেবে, সেই ঘোষণা দেয়নি। গুঞ্জন রয়েছে, ক্লাবটি পরের মৌসুমের জন্য বোলোগনা থেকে থিয়াগো মোত্তাকে আনতে পারে।

২০১৫-২০১৯ সালে অ্যাল্লেগ্রি জুভদের টানা পাঁচটি সিরি আ শিরোপা জয়ে ভূমিকা রাখেন। ২০২১ সালের জুলাইতে তিনি পুনরায় এই ক্লাবে যোগ দেন।

Tags: কোপা ইতালিয়াজুভেন্টাসবরখাস্তলিড স্পোর্টসসিরি আ
Previous Post

কোরবানীর প্রাণির চাহিদা পূরণে স্বয়ংসম্পূর্ণ দেশ

Next Post

কারওয়ানবাজারের আগুন নিয়ন্ত্রণে

Next Post
কারওয়ানবাজারে ভিড় ও দোকানপাট, যানবাহন ও মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

কারওয়ানবাজারের আগুন নিয়ন্ত্রণে

প্রবাসীদের বাদ দিয়ে আধুনিক ও প্রযুক্তিসমৃদ্ধ দেশ গড়ার চ্যালেঞ্জ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসীদের বাদ দিয়ে আধুনিক ও প্রযুক্তিসমৃদ্ধ দেশ গড়া কষ্টসাধ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT