নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব হাজিপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, বিদ্যালয়ে পাঠদান করাচ্ছে আয়া, নৈশ প্রহরী, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী। শিক্ষক না হয়েও প্রধান শিক্ষকের পদ দখলের ঘটনা ঘটেছে। এসব অনিয়মের বিষয়ে কিছুই জানেন না জেলা শিক্ষা কর্মকর্তা।








