চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 অপরাহ্ন 23, জুলাই 2026
in অন্যান্য
A A
কালিয়াকৈরে জমি দখলের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা মৌজার একটি সরকারি লিজকৃত জমি কেন্দ্র করে চলমান বিরোধে অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনের বিরুদ্ধে জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

সংশ্লিষ্ট নথি ও ভূমি অফিস সূত্রে জানা যায়, সরকারি ভূমি রেকর্ড, লিজ আদেশ এবং নামজারি খতিয়ান অনুযায়ী “ক” গেজেটভুক্ত ০.২০ একর সরকারি জমি প্রচলিত বিধি-বিধান অনুসরণ করেই লিজ দেওয়া হয়েছে। লিজগ্রহীতা সময়মতো নিয়মিত সরকারি রাজস্ব ও লিজমানি পরিশোধ করে আসছেন। ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সরকারি নীতিমালা শতভাগ মেনেই জমিটি হস্তান্তর করা হয়।

তবে অপর পক্ষ আফজাল হোসেনের দাবি, অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন নিজ ক্ষমতার অপব্যবহার করে তার মালিকানাধীন জমি দখলের চেষ্টা করছেন।

অন্যদিকে, লিজগ্রহীতা পক্ষের দাবি— এসএ ২৬৭ দাগ থেকে সৃষ্ট ৫২০ দাগের ২.৬০ শতাংশ উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি নিয়েও একটি পক্ষ অন্যায় বিরোধ তৈরি করেছে। বিষয়টি বর্তমানে উভয় পক্ষের মধ্যে দাবি-পাল্টা দাবির পর্যায়ে গড়িয়েছে।
সম্প্রতি এ ঘটনার জের ধরে অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনের মামাতো ভাই কালিয়াকৈর থানায় ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়ে অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন বলেন, “আমি সরকারের কাছ থেকে সম্পূর্ণ বৈধভাবে জমির লিজ নিয়ে সেখানে মার্কেট নির্মাণ করেছি এবং নিয়মিত সরকারি লিজমানি পরিশোধ করছি। আমার বিরুদ্ধে আনা জবরদখল ও হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি মূলত আমার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার একটি অপচেষ্টা মাত্র।”

Tags: কালিয়াকৈর
Previous Post

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

Next Post

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় সূর্যবংশী বিশ্বরেকর্ডের জন্য উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

শিক্ষার্থীরা মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতা প্রশিক্ষণে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT