চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যালয়ের গেট থেকে ছাত্র তুলে নেওয়ার অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:29 অপরাহ্ন 01, নভেম্বর 2022
in জনপদ, নেত্রকোনা
A A
বিদ্যালয়ের গেটের উপর বাংলা ভাষায় লেখা চিহ্ন, চারপাশে সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় কথা-কাটাকাটির জেরে মো. রিপন মিয়া (১৬) নামের এক ছাত্রকে মারধর ও তুলে নেওয়ার অভিযোগ উঠেছে তারই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে।

মঙ্গলবার ১ অক্টোবর বিকেলের দিকে উপজেলার বাউসি অর্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল এন্ড কলেজ) গেটে এই ঘটনা ঘটে।

মো. রিপন মিয়া উপজেলার বাউসি ইউনিয়নের পূর্বদত্তখিলা গ্রামের মো. মন্তাজ উদ্দিনের ছেলে এবং ওই বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফল হক এই অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন।

রিপনের পিতা মো. মন্তাজ উদ্দিন বলেন, গত সোমবার (৩১ অক্টোবর) আমার ছেলের সাথে বারহাট্টা সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সালাম মিয়ার ছেলে ইমনের (১৮) কথা কাটকাটি হয়। ইমন আমার ছেলের সাথে একই কলেজে পড়ে। সে এবার এইচএসসি পরীক্ষার্থী। তাদের মাঝে ঘটে যাওয়া সোমবারের বিষয়টিকে আমরা তেমন গুরুত্ব দেইনি। কিন্তু আজ মঙ্গলবার আমার ছেলে রিপন কলেজ থেকে বের হয়ে সামনের দিকে আসলে ইমন ও বাপ্পিসহ আরো দশ বারো জন ছেলে আমার ছেলেকে বিদ্যালয়ের গেটে মারধোর ও জোর করে অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে চলে যায়। পরে সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি বারহাট্টা থানায় জানানো হয়েছে।

এদিকে ইমনের পিতা সালাম জানান, রিপনের সাথে গতকাল কথাকাটাটির ঘটনা ঘটলেও আজ তাদের মাঝে কোনকিছু ঘটে নাই। ইমন কোথাও যায় নাই, সে বাড়িতেই আছে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফল হক জানান, রিপন নামে এক কলেজ ছাত্র অপহরণের মৌখিক অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পর পরই ঘটনাস্থলে শান্তি বজায় রাখার জন্য পুলিশ ফোর্স পাঠানো হয়।
পুলিশের অপর একটি দল রিপনকে খোঁজে বের করে উদ্ধারের জন্য কাজ করছে। অনুসন্ধানের পর আসল রহস্য জানা যাবে।

সন্ধ্যা সাড়ে-ছয়টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত রিপনের খোঁজ পাওয়া যায়নি।

 

Previous Post

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন চ্যানেল আই অনলাইনের তানজীব

Next Post

দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে

Next Post
বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে

ডেঙ্গু পরীক্ষা জন্য মশার রক্তের নমুনা সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT