চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজ যুবককে ফিরিয়ে দিতে ২ কোটি টাকা দাবির অভিযোগ

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
6:59 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
নিখোঁজ যুবক তহিদুল ইসলাম তুহিনের মা তাসমিনা বেগম বিনা (নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করছেন, প্রতিনিধির পাঠানো ছবি.

নিখোঁজ যুবক তহিদুল ইসলাম তুহিনের মা তাসমিনা বেগম বিনা (নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করছেন, প্রতিনিধির পাঠানো ছবি.

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের শহীদপাড়া এলাকায় নিখোঁজ এক যুবককে ফিরিয়ে দিতে পরিবারের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে পুলিশ।

নিখোঁজ যুবক তহিদুল ইসলাম তুহিনের মা তাসমিনা বেগম বিনা (৫০) বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, তার ছেলেকে ফিরিয়ে দিতে একটি চক্র ২ কোটি টাকা দাবি করছে। আগামীকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলেও মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৭ জানুয়ারি গভীর রাতে কয়েকজন যুবক তাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে। তারা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকার সৃষ্টি করে এবং তার স্বামী ও ছোট ছেলেকে মারধর করে জোরপূর্বক ১০০ টাকা মূল্যের পাঁচটি স্ট্যাম্প ও পাঁচটি অব্যবহৃত ব্যাংক চেকে স্বাক্ষর নেয়।

তিনি আরও বলেন, প্রায় এক সপ্তাহ আগে থেকে তার বড় ছেলে তহিদুল ইসলাম তুহিন নিখোঁজ। এরপর থেকেই অজ্ঞাত ব্যক্তিরা নিয়মিত ফোন করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করছে। মাঝেমধ্যে ৫–৭ জন যুবক বাড়ির দরজায় এসে ধাক্কাধাক্কি ও লাথি মেরে ভয়ভীতি প্রদর্শন করছে। টাকা না দিলে গুম ও হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।

এ ঘটনায় বোচাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান। তবে অভিযোগের পরও প্রতিকার না পাওয়ায় পরিবারটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা বর্তমানে কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছে বলে দাবি করেন তুহিনের মা। লিখিত বক্তব্য পাঠের সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান মিজান অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করলেও ভিন্ন তথ্য দেন। তিনি বলেন, তুহিন রাজধানী ঢাকায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

ওসি আরও জানান, প্রতারণার শিকার কিছু ব্যক্তি পাওনা টাকা ফেরত পেতে একত্রিত হয়ে পরিবারের কাছে গিয়েছিলেন। তারা প্রথমে পুলিশের সহযোগিতা চাইলেও প্রমাণ সাপেক্ষে আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশের দাবি, অপহরণ বা ২ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগ সঠিক নয়; বরং পাওনাদারদের টাকা পরিশোধ এড়াতেই তুহিন আত্মগোপনে রয়েছেন।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tags: দিনাজপুরনিখোঁজ যুবক
Previous Post

‘সেলিম সাহেবের কারণেই আজ আমি শাহরুখ’

Next Post

ঈদের ছুটি বাড়ানো হতে পারে: সড়ক পরিবহন মন্ত্রী

Next Post
ছবি: সংগৃহীত

ঈদের ছুটি বাড়ানো হতে পারে: সড়ক পরিবহন মন্ত্রী

তাসকিনের বেতন-ক্যাটাগরি দুটোই কমলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT