চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবককে হাত-পা বেঁধে গণপিটুনি দিয়ে গ্রামছাড়া করার অভিযোগ

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
8:25 অপরাহ্ন 17, জুন 2026
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
হাত-পা বাঁধা যুবককে গণপিটুনি ও গ্রামছাড়া করার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন নিজের হাতে তুলে নিয়ে এক যুবককে প্লাস্টিকের দড়ি দিয়ে হাত-পা বেঁধে পৈশাচিক গণপিটুনি দেওয়ার পর ‘জনতার আদালত’ বসিয়ে নিজ জন্মভিটা থেকে তাড়িয়ে দেওয়ার ভয়ানক অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ে।

গুরুতর জখম অবস্থায় ওই যুবক এখন হাসপাতালের শয্যায় ছটফট করছেন। ভুক্তভোগী যুবকের নাম মো. সবুজ, তিনি ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

​মঙ্গলবার ১৬ জুন রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার থমুনিয়া সাহাপাড়া গ্রামে এই মধ্যযুগীয় বর্বরতার ঘটনাটি ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে মঙ্গলবার রাতে শাহীন নামে এক ব্যক্তির নেতৃত্বে একদল লোক সবুজকে আচমকা আটক করে। এরপর প্লাস্টিকের দড়ি দিয়ে তার হাত-পা শক্ত করে বেঁধে শুরু হয় নির্মম গণপিটুনি।

​নির্যাতনের একপর্যায়ে সেখানে বসানো হয় তথাকথিত ‘জনতার আদালত’। সেই আদালত থেকে সবুজকে শর্ত দেওয়া হয়— যদি বেঁচে থাকতে চায়, তবে নিজের জন্মভিটা ও পীরগঞ্জ উপজেলা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে সেই অঙ্গীকার করে মুক্ত হন সবুজ। পরে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি করেন।

​হাসপাতালের শয্যা থেকে ভুক্তভোগী সবুজের আকুতি:
সবজু বলেন, ‘আমার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে শাহীনের নেতৃত্বে একদল সন্ত্রাসী উদ্দেশ্যমূলকভাবে আমাকে ঘেরাও করে গণপিটুনি দেয়। আমি কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেছি। মারধরে আমার একটি পা আজীবনের জন্য পঙ্গু (অকেজো) হয়ে গেছে।’

​সবুজের পরিবারের দাবি, এটি কোনো সাধারণ গণপিটুনি নয়, বরং পরিকল্পিত হামলা। এর আগেও গত ৯ জুন একটি সংঘবদ্ধ দল সবুজের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। অভিযোগ রয়েছে, সেই হামলার সময় সন্ত্রাসীরা প্রায় ৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
​
​এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল প্রামাণিক জানান, সবুজের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগে মামলা রয়েছে।
​
তবে ওসির এই বক্তব্য প্রসঙ্গে ভুক্তভোগী সবুজ জানান, অতীতে তার বিরুদ্ধে মামলা হলেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি অনেক আগেই সেই মামলা থেকে সম্পূর্ণ খালাস ও মুক্ত হয়েছেন।

​ঠাকুরগাঁ আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী বলেন, ​অপরাধী হলে সাজা দেবে দেশের প্রচলিত আইন ও আদালত। কিন্তু এভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে হাত-পা বেঁধে বর্বর নির্যাতন এবং ‘জনতার আদালত’ বসিয়ে নিজ জন্মভিটা থেকে তাড়িয়ে দেওয়ার অধিকার কি কারও আছে?

এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।​

Tags: গণপিটুনিবর্বরতা
Previous Post

মায়ের ঘনিষ্ঠ সহচর ও সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

Next Post

বিশ্বকাপে আজ মাঠে নামছে পর্তুগাল: জয়ের প্রত্যাশায় প্রবাসী বাংলাদেশিরাও

Next Post
বিশ্বকাপের জন্য প্রস্তুত পর্তুগাল দলের সদস্যরা, বাংলাদেশি প্রবাসীদের প্রত্যাশা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে আজ মাঠে নামছে পর্তুগাল: জয়ের প্রত্যাশায় প্রবাসী বাংলাদেশিরাও

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদী থেকে ৩৮ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদী থেকে ৩৮ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT